ছবি: সংগৃহীত
জাতীয়
পদ্মা সেতু

মোটরসাইকেল চলাচলের রিট মুলতবি 

নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের রিট আরও ৪ সপ্তাহের জন্য মুলতবি করেছে আদালত। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আদেশ দেবেন হাইকোর্ট।

আরও পড়ুন : ভূমি উন্নয়ন কর শতভাগ অনলাইনে

বুধবার (২৯ মার্চ) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী তৈমুর আলম খন্দকার ও আইনজীবী ইয়ারুল ইসলাম এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

আরও পড়ুন : নতুন দামে বিক্রি হচ্ছে ডিম-মুরগি

এর আগে গত ২৫ জানুয়ারি ঐ রিটের শুনানি ৮ সপ্তাহের জন্য মুলতবি করেছিলেন হাইকোর্ট।

তৈমুর আলম খন্দকার জানান, রিটের পর কোর্ট সরকারকে সিদ্ধান্ত গ্রহণের জন্য ৮ সপ্তাহ সময় দিয়েছিলেন। সময় শেষ হলে আজকে মামলাটি আবার কার্য তালিকায় আসে। এখানে একটা ডেভেলপমেন্ট হলো সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে সেতু বিভাগে একটা চিঠি দিয়েছিল।

আরও পড়ুন : মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

চিঠিতে বলা হয়, রিট আবেদনের ছায়ালিপি বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নির্দেশক্রমে প্রেরণ করা হলো। অর্থাৎ আমাদের আবেদনটি মহাসড়ক বিভাগ সেতু বিভাগের কাছে পাঠিয়েছে।

এ বিষয়ে আদালত জানান, সরকার যেহেতু এটা টেকআপ করেছে অতএব সময় দেওয়া হোক। এরপর ৪ সপ্তাহ সময় দিয়েছেন, সরকার কী সিদ্ধান্ত নেয়। আমরা আশা করি সরকার ৪ সপ্তাহের মধ্যে একটি রিজনেবল সিদ্ধান্ত নেবে। ৩৮ লাখ মোটরবাইকের চালকের অধিকার সমন্নুত করবে।

আরও পড়ুন : সাংবাদিককে তুলে নেওয়ার অভিযোগ

এ রিট করেন আবু হানিফ হৃদয় নামের যাত্রাবাড়ীর এক বাসিন্দা। এর আগেও তিনি এ সংক্রান্ত একটি রিট করেছিলেন। যেটি গত ১৫ জানুয়ারি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছিলেন হাইকোর্ট। ঐ রিটে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করে সরকারের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করা হয়।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়। এরপর নতুন করে আবার রিট করেন তিনি।

আরও পড়ুন : বাংলাদেশ-ভারত সম্পর্ক অটুট থাকবে

গত বছরের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পরদিন ২৬ জুন যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

২৬ জুন এক বিবরণীতে জানানো হয়, আগামীকাল ২৭ জুন ২০২২, সোমবার ভোর ৬টা থেকে পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

আরও পড়ুন : জামিন পেলেন সেই শিশুবক্তা

তৈমুর আলম খন্দকার জানান, মোটরসাইকেলের লাইসেন্স নেওয়ার সময় কোনো স্থানে চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। এছাড়া দেশের কোনো ব্রিজেও মোটরসাইকেলে চলাচলে নিষেধাজ্ঞা নেই।

তিনি আরও বলেন, এখানে বলা হচ্ছে দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনা তো অন্যান্য স্থানেও হয়। তাই নিষেধাজ্ঞা না দিয়ে দুর্ঘটনা প্রতিরোধে ব্যবস্থা নেওয়া দরকার ছিল। যেমন- ব্রিজে স্পিড গভর্নর বসিয়ে দেওয়া যেতে পারে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা