ফাইল ছবি
জাতীয়

৭২ বিচারকের পদোন্নতি

সান নিউজ ডেস্ক: জ্যেষ্ঠ সহকারী জজ ও সমপর্যায়ের ৭২ জন বিচারককে যুগ্ম জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ভবন থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে জুডিসিয়াল সার্ভিসের এসব সদস্যকে পদোন্নতি দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশ অনুসারে রোববার (১৯ মার্চ) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।

উপসচিব ওসমান হায়দারের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে জুডিসিয়াল সার্ভিসের ৭২ জন সিনিয়র সহকারী জজ পদ থেকে যুগ্ম জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দিয়ে নতুন কর্মস্থলে নিয়োগ বা বদলি করা হয়েছে।

আরও পড়ুন: গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু

পদোন্নতিপ্রাপ্ত বিচার বিভাগীয় কর্মকর্তাদের মধ্যে তিন বিচারককে সুপ্রিম কোর্টের নির্ধারিত তারিখে এবং বাকিদের ২২ মার্চের মধ্যে বর্তমান পদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে পদোন্নতিপ্রাপ্ত বদলি করা কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

তবে যারা প্রশিক্ষণ বা ছুটিতে আছেন, তাদের প্রশিক্ষণ বা ছুটি শেষে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে পদোন্নতিপ্রাপ্ত বা বদলি করা কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা