সংগৃহীত
জাতীয়

স্বর্ণের দাম বাড়ছে 

সান নিউজ ডেস্ক : বিশ্ববাজারে চড়চড়িয়ে বেড়েই চলেছে সোনার দাম। এর পরিপ্রেক্ষিত্রে দেশের বাজারেও সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

আরও পড়ুন : ঈদের আগেই পদ্মা সেতুতে মোটরসাইকেল

শনিবার (১৮ মার্চ) সোনার দাম কী পরিমাণ বাড়ানো হবে তা নির্ধারণ করতে বৈঠকে বসছে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটি।

বাজুসের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সর্বশেষ দেশের বাজারে দাম নির্ধারণের পর বিশ্ববাজারে এরই মধ্যে প্রতি আউন্স সোনার দাম প্রায় ১৮০ ডলার বেড়ে গেছে। গত কয়েকদিন ধরে যে হারে বিশ্বাবাজারে সোনার দাম বাড়ছে, তাতে দেশের বাজারে দাম বাড়াতেই হবে।

সূত্রটি জানায়, দেশের বাজারেও সোনার দাম বড় অঙ্কে বাড়ানো হতে পারে। এতে অতীতের সব রেকর্ড ভেঙে সোনার দাম নতুন উচ্চতায় পৌঁছাতে পারে। অবশ্য সোনার দাম কী পরিমাণ বাড়বে তা মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটিই সিদ্ধান্ত নেবে।

আরও পড়ুন : আমি সব কিছু জানি না, শুনেছি

সর্বশেষ দেশের বাজারে যখন দাম সমন্বয় করা হয় সে সময় বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ছিল এক হাজার ৮১০ ডলার। এখন তা বেড়ে প্রতি আউন্স সোনার দাম দাঁড়িয়েছে এক হাজার ৯৮৮ দশমিক শূন্য ৮ ডলারে। অর্থাৎ দেশের বাজারে দাম সমন্বয়ের পর বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ১৭৮ ডলার বেড়ে গেছে।

গত ২৬ ফেব্রুয়ারি দেশের বাজারে সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম এক হাজার ১৬৬ টাকা কমিয়ে ৯১ হাজার ৯৬ টাকা নির্ধারণ করা হয়।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক হাজার ৫০ টাকা কমিয়ে ৮৭ হাজার ১৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৮৭৫ টাকা কমিয়ে ৭৪ হাজার ৫৯১ টাকা নির্ধারণ করে বাজুস। সেসময় সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ৬৯৮ টাকা কমিয়ে ৬২ হাজার ১৬৯ টাকা নির্ধারণ করা হয়। বর্তমানে দেশের বাজারে এ দামেই সোনা বিক্রি হচ্ছে।

আরও পড়ুন : পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সম্প্রতি বিশ্ববাজারে দাম বাড়ার আগে এক মাস ধরে টানা দরপতন হয় সোনার। এতে এক মাসের মধ্যে প্রতি আউন্স সোনার দাম ১৩৫ ডলার কমে যায়। বিশ্ববাজারে টানা দরপতনের মধ্যে দেশের বাজারে ফেব্রুয়ারিতে দুই দফায় সোনার দাম কমানো হয়।

অবশ্য তার আগে টানা ছয় দফা দেশের বাজারে সোনার দাম বাড়ায় বাজুস। এতে অতীতের সব রেকর্ড ভেঙে দেশের বাজারে ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছে মূল্যবান এ ধাতু। চলতি বছরের ১৫ জানুয়ারি দাম বাড়ার মাধ্যমে ভালো মানের এক ভরি সোনার দাম হয় ৯৩ হাজার ৪২৯ টাকা।

এর আগে কখনো দেশের বাজারে সোনার ভরি ৯৩ হাজার টাকা স্পর্শ করেনি। এখন সোনার দাম সেই রেকর্ড ভেঙে আরও ওপরে উঠবে কী না তা আজই জানা যাবে।

আন্তর্জাতিক বাজারের গত দুই সপ্তাহ ধরে সোনার দাম হু হু করে বাড়ছে। এর মধ্যে গত সপ্তাহের শেষ কার্যদিবস শুক্রবার প্রতি আউন্স সোনার দাম বেড়েছে ৬৮ দশমিক ৯৬ ডলার বা ৩ দশমিক ৫৯ শতাংশ।

এতে এক সপ্তাহে প্রতি আউন্স সোনার দাম বেড়েছে ১২০ দশমিক ৯৯ ডলার বা ৬ দশমিক ৪৪ ডলার। এতে প্রতি আউন্স সোনার দাম দাঁড়িয়েছে এক হাজার ৯৮৮ দশমিক শূন্য ৮ ডলার। এর মাধ্যমে ২০২২ সালের মার্চের পর সোনার দাম সর্বোচ্চ পর্যায়ে উঠে এসেছে।

আরও পড়ুন : মাহিয়া মাহি কারাগারে

এ প্রসঙ্গে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ বলেন, বিশ্বাবাজারে সোনার দাম যে হারে বেড়েছে তাতে দেশের বাজারে সোনার দাম বাড়াতেই হবে।

তিনি বলেন, একদিনে বিশ্ববাজারে এক আউন্স সোনার দাম প্রায় ৭০ ডলার বেড়ে গেছে। দেশের বাজারে সোনার দাম বাড়ানো নিয়ে আজ আমরা বৈঠকে বসবো। ওই বৈঠক থেকেই সিদ্ধান্ত নেওয়া হবে কী পরিমাণ দাম বাড়ানো হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা