সংগৃহীত
জাতীয়
সুপ্রিম কোর্ট বার নির্বাচন

আওয়ামী লীগের পূর্ণ প্যানেল বিজয়ী

স্টাফ রিপোর্টার : সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে (২০২৩-২৪) সভাপতি, সম্পাদকসহ ১৪টি পদেই আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছে।

আরও পড়ুন : বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বৃহস্পতিবার (১৬ মার্চ) দিবাগত রাত ১টার পর সমিতির আওয়ামী লীগ অংশের মনোনীত নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান খান ফল ঘোষণা করেন।

নির্বাচনে সভাপতি ও সম্পাদক পদে পুননির্বাচিত হয়েছেন যথাক্রমে মোমতাজ উদ্দিন ফকির ও মো. আবদুন নূর।

ঘোষিত ফলাফল অনুসারে, সভাপতি পদে অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির ৩৭২৫ ভোট ও সম্পাদক পদে আব্দুন নুর দুলাল ৩৭৪১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। অন্যদিকে বিএনপি সমর্থিত নীল প্যানেলের সভাপতি প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ২৯৩ ভোট ও সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ৩০৯ ভোট পেয়েছেন।

আরও পড়ুন : ফ্রেডির তাণ্ডবে ৩০০ জনের মৃত্যু

সহ-সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত মোহাম্মদ আলী আজম ও জেসমিন সুলতানা, ট্রেজারার পদে মাসুদ আলম চৌধুরী, সহ-সম্পাদক পদে নুরে আলম উজ্জ্বল, হারুনুর রশিদকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

কার্যনির্বাহী সদস্য পদে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের মো. সাফায়েত হোসেন সজীব, মহিউদ্দিন রুদ্রু, শফিক রায়হান শাওন, সুভাষ চন্দ্র দাস, নাজমুল হোসেন স্বপন, মো. দেলোয়ার হোসেন, মনিরুজ্জামান রানা জয়ী হয়েছেন।

আরও পড়ুন : বিএনপি সংবিধান কলঙ্কিত করেছে

এর আগে বৃহস্পতিবার বিকেল ৫টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনের দুই দিনব্যাপী ভোটগ্রহণ শেষ হয়। ১ম দিনের মতো দ্বিতীয় দিনেও বিএনপি ও আওয়ামীপন্থী আইনজীবীদের পাল্টাপাল্টি মিছিল ও হট্টগোলের জেরে উত্তপ্ত ছিল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ।

নির্বাচনে আওয়ামীপন্থী আইনজীবীরা ভোটাধিকার প্রয়োগ করলেও নির্বাচন পরিচালনা সংক্রান্ত উপকমিটি নিয়ে আপত্তি তুলে বিএনপিপন্থী আইনজীবীরা ভোট প্রদান থেকে বিরত ছিলেন। তারা নতুন নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে তাদের মাধ্যমে ভোট গ্রহণের দাবি জানান।

আরও পড়ুন : ফের ইসরায়েলের অভিযান, নিহত ৪

প্রসঙ্গত, গত নির্বাচনে (২০২২-২৩) সভাপতি ও সম্পাদকসহ ৭টি পদে জয় পেয়েছিলেন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা। অপর ৭টি পদে জয় পেয়েছিলেন বিএনপি সমর্থিত আইনজীবীরা।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা