সংগৃহীত
জাতীয়

রাষ্ট্রপতির সঙ্গে তিন উপাচার্যের সাক্ষাৎ

সান নিউজ ডেস্ক : মানসম্পন্ন শিক্ষা-প্রদান ও লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে স্বচ্ছ নিয়োগ-প্রক্রিয়া গ্রহণ, লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ ও প্রকৃত ছাত্র-ছাত্রীদের হলে অবস্থান নিশ্চিত করতে হবে। আর এজন্য উপাচার্যদের কার্যকর ভূমিকা রাখতে হবে।

আরও পড়ুন : হজে বিমান ভাড়া কমানোর সুপারিশ

বুধবার (১৫ মার্চ) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সাক্ষাতকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

উপাচার্যদের মধ্যে ছিলেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিয়াল এডমিরাল মোহাম্মদ মুসা, ফেনী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জামাল উদ্দীন আহমদ এবং রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সেলিনা আখতার।

রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে কর্মসংস্থান ভিত্তিক ও জীবনমুখী শিক্ষা পাঠ্যক্রম পরিচালনার করতে উপাচার্যদের অনুরোধ করেন।

আরও পড়ুন : রমজানে ব্যাংক লেনদেন পাঁচ ঘন্টা

এছাড়া, তিনি বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম বৃদ্ধির ওপর জোর দেন। উপাচার্যগণ রাষ্ট্রপতির নির্দেশনা মনোযোগ সহকারে শুনেন এবং তাকে ধন্যবাদ জানান।

এর আগে, রাষ্ট্রপতি তিন উপাচার্যকে বঙ্গভবনে স্বাগত জানান এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

উপাচার্যগণ রাষ্ট্রপতিকে নিজ নিজ বিশ্ববিদ্যালয় সম্পর্কে অবহিত করেন এবং সার্বিক বিষয়ে রাষ্ট্রপতির দিক-নির্দেশনা ও সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি তাদের কথা ধৈর্য সহকারে শুনেন ও সহযোগিতার আশ্বাস দেন।

আরও পড়ুন : টেকনাফে মিয়ানমারের প্রতিনিধি দল

এসময় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাউদ্দিন ইসলাম এবং সচিব (সংযুক্ত) ওয়াহিদুল ইসলাম খান।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা