সংগৃহীত
জাতীয়

বান্দরবানে কমান্ডারসহ ৯ জঙ্গি গ্রেফতার 

জেলা প্রতিনিধি : নিষিদ্ধ জঙ্গি সংঙ্গঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার’ প্রশিক্ষণ কমান্ডারসহ ৯ জনকে গ্রেফতার করেছে র‍্যাব।

রোববার (১২ মার্চ) গভীর রাতে বান্দরবান সদ‌রের টংকাবতি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

আরও পড়ুন : নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন

গ্রেফতারকৃতরা হলেন- কুমিল্লা সদর এলাকার আব্দুর রহিমের ছেলে ও সামরিক প্রশিক্ষণ কমান্ডার দিদার হোসেন ওরফে চম্পাই (২৫), নারায়ণগঞ্জ সদর এলাকার মো. ইউনুস সর্দারের ছেলে আলআমিন সর্দার ওরফে বাহাই (২৯), কামরাঙ্গীর চর এলাকার মো. আবুল কালমের ছেলে সাইনু ওরফে হুজাইফা (২১), সিলেট বিয়ানীবাজার এলাকার কামাল আহম্মেদ চৌধুরীর ছেলে তাহিয়াত চৌধুরী ওরফে পাভেল (১৯), সিলেটের শাহপরান এলাকার আব্দুল কাদিরের ছেলে মো. লোকমান মিয়া (২৩), কুমিল্লার লাকসাম এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে মো. ইমরান হোসেন ওরফে শান্ত (৩৫), ঝিনাইদহ কোর্টচাদপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে মো. আমির হোসেন (২১), ময়মনসিংহের মো. গেয়াস উদ্দিনের ছেলে শামীম মিয়া ওরফে বাকলাই (২৪) ও বরিশাল সদর এলাকার ফারুক হাওলাদারের ছেলে মো. আরিফুর রহমান লাইলেং (২৮)।

আরও পড়ুন : মাদাগাস্কারে নৌকাডুবিতে নিহত ২২

এসময় ৬টি দেশীয় বন্দুক, একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড কার্তুজ, দুটি ম্যাগাজিন, বোমা তৈরির সরঞ্জাম ও একটি ছুরি উদ্ধার করা হয়।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০২১ সালের ফেব্রুয়ারিতে সংগঠনের আমির মাহমুদের সঙ্গে বান্দরবানের থানচি ও বাকলাইপাড়া হয়ে সশস্ত্র প্রশিক্ষণের জন্য পাহাড়ে আসেন মো. দিদার হোসেন। পাহাড়ে আসার পর তিনি সব ধরনের অস্ত্র প্রশিক্ষণ নেন।

আরও পড়ুন : সাবেক স্পিকার জমির উদ্দিনকে জরিমানা

তিনি আরও জানান, প্রশিক্ষণকালীন দক্ষতা ও আনুগত্যের জন্য তাকে আমির মাহমুদের নির্দেশনায় পাহাড়ে সশস্ত্র প্রশিক্ষণের কমান্ডার হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা