জাতীয়

আমরা জনগণের ওপর বিশ্বাস রাখি

স্টাফ রিপোর্টার : সরকার স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করেছে— উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন নির্বাচন কমিশনকে অসংখ্য ক্ষমতা দেওয়া হয়েছে। নির্বাচনের সময় তারা যা চায় তাই করতে পারে। তখন অন্য কারো ক্ষমতা অ্যাপ্লাই (প্রয়োগ) করতে পারে না। আমাদের বিশ্বাস জনগণ আমাদের ভোট দেবে। আমরা জনগণের ওপর বিশ্বাস রাখি।।

আরও পড়ুন : রোহিঙ্গাদের কাজের সুযোগ দেবে না বাংলাদেশ

রোববার (১২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিটিশ প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।

নিজ থেকে বাংলাদেশের নির্বাচনের কথা তুলেছেন উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওনারা জিজ্ঞেস করেননি, আমি বলেছি আগামী নির্বাচনের কথা। আমরা একটা ক্রেডিবল (বিশ্বাসযোগ্য), স্বচ্ছ, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই। সেজন্য যেসব প্রতিষ্ঠান গড়ে তোলা উচিত আমরা সেগুলো তৈরি করেছি।

সরকার স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করেছে— উল্লেখ করে মোমেন বলেন, নির্বাচন কমিশনকে অসংখ্য ক্ষমতা দেওয়া হয়েছে। নির্বাচনের সময় তারা যা চায় তাই করতে পারে। তখন অন্য কারো ক্ষমতা অ্যাপ্লাই (প্রয়োগ) করতে পারে না। আমাদের বিশ্বাস জনগণ আমাদের ভোট দেবে। আমরা জনগণের ওপর বিশ্বাস রাখি।

বাংলাদেশের জনগণ ভোটের সময় ভুল করে না জানিয়ে তিনি বলেন, আমাদের জনগণ অত্যন্ত সেয়ান। তারা অত্যন্ত পরিপক্ব। ভোটের সময় তারা কখনো ভুল ভোট দেয় না। সুতরাং, এসব নিয়ে আপনাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই।

আরও পড়ুন : সৌদিতে ওষুধ উৎপাদন করবে বেক্সিমকো

নির্বাচন নিয়ে ব্রিটিশ প্রতিমন্ত্রীর বক্তব্য কী ছিল— জানতে চান সাংবাদিকরা। জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি কিছু বলেননি, শুনেছেন। উনি বলেছেন, গণতন্ত্রে ভিন্নমত থাকতে পারে।

কোনো দুর্বলতা থাকলে ব্রিটিশ প্রতিমন্ত্রীকে বাংলাদেশ থেকে নেওয়ার পরামর্শ দেন মোমেন। তিনি বলেন, আমাদের রক্তে হচ্ছে গণতন্ত্র, ন্যায়পরায়ণতা, জাস্টিস ও মানবাধিকার। এসব বিষয়ে অন্য কেউ আমাদের শিক্ষা দেওয়ার স্কোপ (সুযোগ) নেই। আপনাদের দুর্বলতা থাকলে আমাদের থেকে নিতে পারেন।

রোহিঙ্গা ইস্যুতে বিস্তর আলাপ হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, রোহিঙ্গা নিয়ে অনেক অনেক আলাপ হয়েছে। ওটাই মূল ইস্যু ছিল। মিয়ানমারে সেনা শাসন আসার পর তাদের সঙ্গে আমাদের ডায়ালগ হয়েছে কি না জানতে চেয়েছেন তিনি। আমরা বললাম, হয়েছে।

শিগগিরই রোহিঙ্গাদের অবস্থান দেখতে মিয়ানমার থেকে একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবেন বলেও ব্রিটিশ প্রতিমন্ত্রীকে জানান মোমেন। ইন্দো-প্যাসিফিক নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন সোমবার

রোহিঙ্গাদের প্রত্যাবাসন ইস্যুতে গত বুধবার ও বৃহস্পতিবার দুই দিনের জন্য রাখাইনের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বাংলাদেশ, ভারত, চীন ও আসিয়ানের আটটি দেশসহ মোট ১১টি দেশের রাষ্ট্রদূত বা কনসাল জেনারেলদের রাখাইনে বিভিন্ন জায়গা পরিদর্শন করিয়েছে মিয়ানমার। এ প্রসঙ্গে জানতে চাইলে মোমেন বলেন, তারা মিয়ানমারে কি কি ঘরবাড়ি তৈরি করেছে, রোহিঙ্গারা ফেরত গেলে থাকতে পারবে কি না সেজন্য দেখাতে নিয়ে গেছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা