ছবি: সংগৃহীত
জাতীয়
গুলিস্তানে বিস্ফোরণ

তৃতীয় দিনেও চলছে উদ্ধার অভিযান 

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ৭ তলা ভবনে তৃতীয় দিনের উদ্ধার কার্যক্রম চলছে।

আরও পড়ুন : নাটোরে বিস্ফোরণে হতাহত ৪

বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল পৌনে ৯ টার দিকে এ উদ্ধার অভিযান শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিস ট্রেনিং কমপ্লেক্সের ভাইস প্রিন্সিপাল আনারুল হক জানান, সকালে ভবনের নিচে থাকা পানি সেচের মাধ্যমে নিষ্কাশন করে আমরা উদ্ধার অভিযান শুরু করেছি। আমরা প্রতিটি ফ্লোরে তন্ন তন্ন করে অভিযান চালাবো।

আরও পড়ুন : অবৈধ উপায়ে ইউরোপে প্রবেশে নতুন আইন

এর আগে ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় উদ্ধার অভিযান স্থগিত করেছিল ফায়ার সার্ভিস।

বুধবার (৮ মার্চ) বিশেষজ্ঞরা ঝুঁকি নির্ণয় করার পর বিকেল থেকে রাত পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফায়ার সার্ভিসের কর্মীরা দুজনের মরদেহ উদ্ধার করেন।

আরও পড়ুন : প্রধানমন্ত্রী সাশ্রয়ী মূল্যে খাবার দেওয়ার চেষ্টা করছেন

প্রসঙ্গত, মঙ্গলবার (৭ মার্চ) গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকার বিআরটিসি কাউন্টারের পাশে কুইন স্যানিটারি মার্কেটে ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্ফোরণের খবর পাওয়ার ৭ মিনিটের মাথায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় ফায়ার সার্ভিস ছাড়াও সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, সিটিটিসি, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড মোতায়েন করা হয়।

আরও পড়ুন : বার্ন ইনস্টিটিউটে আরও একজনের মৃত্যু

ফায়ার সার্ভিসের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, এ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ২১ জন মারা গেছেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা