মেয়র মো. আতিকুল ইসলাম (ফাইল ছবি)
জাতীয়

ইতিহাস ভুলে গেলে চলবে না

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ যুগ যুগ ধরে অনুপ্রেরণা জোগাবে।

আরও পড়ুন: মিয়ানমারে সেনাবাহিনীর তান্ডবে নিহত ১৭

মঙ্গলবার (৭ মার্চ) রাজধানীর গুলশান-২ এ নগরভবনে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের মাধ্যমে অনুপ্রাণিত হয়ে সমগ্র বাঙালি জাতি স্বাধীনতার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পরেছিল। ৭ মার্চের ভাষণের তাৎপর্য আমাদের গভীরভাবে অনুধাবন করতে হবে। এই ভাষণের গুরুত্ব সম্পর্কে ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে হবে।

আলোচনা সভা শুরুর আগে সকালে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে মেয়র মো. আতিকুল ইসলাম নগর ভবনের মূলফটকের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারী ও কাউন্সিলররা।

আরও পড়ুন: অর্থনৈতিক কূটনীতি জোরদারের আহ্বান

ডিএনসিসি মেয়র বলেন, প্রকৃত ইতিহাস ভুলে গেলে চলবে না। প্রকৃত ইতিহাস বিকৃত করা যাবে না। ৭ মার্চের ভাষণ কোনো সহজ বিষয় ছিল না। একমাত্র বঙ্গবন্ধুর সাহসী ও দূরদর্শী নেতৃত্বের ফলেই এই ভাষণ সম্ভব হয়েছিল। এই ঐতিহাসিক ভাষণ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে।

তিনি বলেন, ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু বলেছিলেন আমাদের কেউ দাবায়ে রাখতে পারবা না। সত্যিই বাঙালি জাতিকে দাবায়ে রাখা যায়নি। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। আর আজ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমগ্র বাংলাদেশে উন্নয়নের মহাযজ্ঞ চলছে। উন্নয়নের এই অগ্রযাত্রাকে দাবায়ে রাখা যাবে না।

অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে ডিএনসিসি মেয়র বলেন, আমাদের সবার নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে বলেই আমরা মেয়র হতে পেরেছি, কাউন্সিলর হতে পেরেছি, সরকারি কর্মকর্তা-কর্মচারী হতে পেরেছি। আজ ৭ মার্চে সবাই নিজেদের দায়িত্ব পালন করার অঙ্গীকার করতে হবে, তাহলেই আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে পারবো।

আরও পড়ুন: হত্যা মামলায় স্বামী-সতিনের মৃত্যুদণ্ড

এ সময় তিনি বঙ্গবন্ধুর জীবন থেকে শিক্ষা নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সব কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের সঠিকভাবে নিজ নিজ দায়িত্ব পালন করার মাধ্যমে নাগরিক সেবা নিশ্চিত করার আহ্বান জানান।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকতা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহম্মদ আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এস এম শরিফ-উল ইসলাম, ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা