সংগৃহীত
জাতীয়

পঞ্চগড়ের ঘটনায় বিএনপি-জামায়াত জড়িত

স্টাফ রিপোর্টার : পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের জলসাকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা জড়িত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আরও পড়ুন : ঢাকায় বিমানের জরুরি অবতরণ

সোমবার (৬ মার্চ) দুপুরে দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জামায়াতে ইসলামীর অ্যাক্টিভিস্ট এবং বিএনপি নেতারা একত্র হয়ে তাদের (আহমদিয়া) এই অনুষ্ঠানটি করতে বাধা দেয়। এক পর্যায়ে তাদের বাড়িঘরে আগুন ধরিয়ে দেয় এবং যেখানে অনুষ্ঠান হওয়ার কথা সেখানেও আগুন জ্বালিয়ে দেয়।

আরও পড়ুন : জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ

তিনি বলেন, এতে আহমদিয়া সম্প্রদায়ের একজন মারা যান। একই সঙ্গে মারামারি করতে গিয়ে শিবিরের এক নেতা আহত হয়েছিলেন এবং পরে মারা যান। এ ঘটনায় ৭টি মামলা হয়েছে। ৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিএনপি নেতা ফজলে রাব্বী আছেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চরম ধৈর্যের সঙ্গে ঘটনাটি মোকাবিলা করেছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক আছে। এখন মামলা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন : পাকিস্তানে বোমা হামলায় নিহত ৯

ইতিমধ্যে একটি তদন্ত কমিটিও করা হয়েছে জানিয়ে তিনি বলেন, পুলিশের কোনো ব্যর্থতা আছে কি না, সেটাও তদন্ত করে দেখা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো গাফিলতি থাকলে তা অবশ্যই দেখা হবে। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসে কোনো সন্ত্রাসী হুমকি নেই বলে জানিয়েছে গোয়েন্দা সংস্থাগুলো। যারা গুজব ছড়াবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন : সারা দুনিয়ায় সংকট আছে

প্রসঙ্গত, ২৫ মার্চ গণহত্যা দিবস। সেদিন সারা দেশে রাত সাড়ে ১০টায় এক মিনিটের জন্য ব্ল্যাকআউট পালন করা হবে। পাশাপাশি প্রতিবছরের ন্যায় এবারও কারাগার, হাসপাতাল, শিশুপল্লীসহ সংশ্লিষ্ট জায়গাগুলোতে উন্নতমানের খাবার বিতরণ করা হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা