জাতীয়

শ‌নিবার কাতার যা‌বেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : স্বল্পোন্নত দেশগুলোকে নিয়ে আয়োজিত পঞ্চম জাতিসংঘ সম্মেলনের দ্বিতীয় পর্বে (এলডিসি-৫) যোগ দি‌তে শ‌নিবার (৪ মার্চ) কাতার সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারপ্রধা‌নের সফ‌রে কাতা‌রের আমি‌রের স‌ঙ্গে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিপা‌ক্ষিক বৈঠ‌কে জ্বালা‌নি খা‌তে সহ‌যো‌গিতার বিষয়‌টি তুলে ধরবে ঢাকা।

আরও পড়ুন : প্রয়োজনে চীনের ওপর নিষেধাজ্ঞা

বৃহস্পতিবার (২ ম‌ার্চ) প্রধানমন্ত্রীর সফর নি‌য়ে পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের আয়ো‌জিত এক সংবাদ স‌ম্মেল‌নে এ তথ‌্য জানা‌নো হয়।

প্রধানমন্ত্রীর সফর নি‌য়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন জানান, আগামী ৫ থেকে ৯ মার্চ কাতারের দোহায় স্বল্পোন্নত দেশসমূহ সংক্রান্ত ৫ম জাতিসংঘ সম্মেলনের (এল‌ডি‌সি ৫) দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানি ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে সম্মেলনে যোগ দিতে শনিবার দোহার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।

কাতার থেকে জ্বালানি খাতে সহযোগিতা চাইবে বাংলাদেশ

শেখ হাসিনার কাতার সফরে এলডিসি-৫ সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি দেশটির আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানি এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া সরকারপ্রধান ইউএনডিপি, ইউএনসিটিএডি ও আইটিইউ’র প্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

আরও পড়ুন : মুরব্বিয়ানা করতে পারব না

প্রধানমন্ত্রীর দোহা সফরে কাতারের আমিরের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে জ্বালানি খাতে সহযোগিতার বিষয়টি নিয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহুপাক্ষিক অর্থনীতি-বিষয়ক অনুবিভাগের পরিচালক ফরিদা ইয়াসমিন জানান, বৈঠকে জ্বালানি খাতের বিষয় নিয়ে আলাপ-আলোচনা উঠে আসবে। সমঝোতা স্মারকের বিষয়টি এখনও পরিষ্কার নয়। তবে এ বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা চলছে।

আরেক প্রশ্নের জবাবে ফরিদা ইয়াসমিন বলেন, প্রতি ১০ বছর পর পর এ সম্মেলন হয়। এখন থেকে আবার ১০ বছর পর হবে। বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে যাবে ২০২৬ সালে। সুতরাং এটা হবে বাংলাদেশের জন্য সর্বশেষ এলডিসি সামিটে অংশগ্রহণ করা।

প্রধানমন্ত্রীর দোহা সফরে যা থাকছে

৫ মার্চ রোববার সকালে প্রধানমন্ত্রী এলডিসি-৫ সম্মেলনে বিশেষ আমন্ত্রিত বক্তা হিসেবে বক্তব্য দেবেন। অনুষ্ঠানে জাতিসংঘের মহাসচিব, সাধারণ পরিষদের সভাপতি ও এলডিসি গ্রুপের বর্তমান চেয়ার মালাউই-এর রাষ্ট্রপতিও বক্তব্য দেবেন। দুপুরে প্রধানমন্ত্রী স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পথে থাকা তিন এশীয় দেশ, বাংলাদেশ, নেপাল ও লাওস কর্তৃক আয়োজিত ‘Sustainable and Smooth Transition for the Graduating Cohort of 2021’ শীর্ষক সাইড ইভেন্টে বক্তব্য দেবেন।

আরও পড়ুন : জঙ্গি ছিনিয়ে নেওয়া অবশ্যই ব্যর্থতা

পরদিন ৬ মার্চ সোমবার সকালে প্রধানমন্ত্রী বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘The Rise of Bengal Tiger: Potentials of Trade & Investment in Bangladesh’ শীর্ষক বিজনেস সামিটে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। ওই দিন দুপুরে সরকারপ্রধান বাংলাদেশ কর্তৃক আয়োজিত সাইড ইভেন্ট ‘Investment in Research and Development in LDCs for Smart and Innovative Societies’ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

ওই সাইড ইভেন্টে মিশর, সিঙ্গাপুর, এস্তোনিয়ার মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি এবং উব্লিউটিও, ইউএন টেক ব্যাংক ফর এলডিসিস-সহ একাধিক আন্তর্জাতিক সংস্থার উচ্চ পর্যায়ের প্রতিনিধি উপস্থিত থাকবেন। একই দিন সন্ধ্যায় প্রধানমন্ত্রী জিসিসিভুক্ত দেশসমূহ, ইরাক, জর্ডান, লেবানন ও তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের নিয়ে আয়োজিত আঞ্চলিক দূত সম্মেলনে অংশ নেবেন।

৭ মার্চ মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর ‘Enhancing the participation of Least Developed Countries (LDCs) in International Trade & Regional Integration’ শীর্ষক উচ্চ পর্যায়ের গোলটেবিল বৈঠকে কো-চেয়ার হিসেবে অংশগ্রহণ করার কথা রয়েছে। একই দিন বিকেলে প্রধানমন্ত্রী বাংলাদেশ কর্তৃক আয়োজিত সাইড ইভেন্ট ‘Global Partnership for Smooth and Sustainable Graduation: Marching towards Smart Bangladesh’-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ওই সাইড ইভেন্টে ডেনমার্কের মন্ত্রী, ইউএনসিটিএডি-এর মহাসচিব এবং উব্লিউটিও, ইউএনআইডিও, ওইসিডিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। একই দিন সন্ধ্যায় প্রধানমন্ত্রী কাতার প্রবাসী বাংলাদেশি নাগরিকবৃন্দ কর্তৃক আয়োজিত কমিউনিটি ইভেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

আরও পড়ুন : দেশে চালের অনেক মজুত রয়েছে

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল, শিক্ষামন্ত্রী দীপু মনি ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

আগামী ৮ মার্চ দেশের উদ্দেশে দোহা ত্যাগ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা