জাতীয়

শেষ হচ্ছে পদ্মা সেতুর রেল সংযোগ

সান নিউজ ডেস্ক: আগামী জুনেই শেষ হয়ে যাবে পদ্মা সেতুতে রেল সংযোগের কাজ। এমনটাই আশা করছে রেলপথ মন্ত্রণালয়।

আরও পড়ুন: সিঙ্গাপুরে যাচ্ছেন ওবায়দুল কাদের

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে দেওয়া প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে পুরো প্রকল্পের ৭৫ শতাংশের বেশি অগ্রগতি হয়েছে বলে জানানো হয়। এছাড়া কমিটির পক্ষ থেকে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পসহ অন্যান্য প্রকল্পগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়েছে।

কমিটি সূত্র জানায়, বৈঠকে পদ্মা সেতুর রেল সংযোগের সর্বশেষ অগ্রগতি, দোহাজারী-কক্সবাজার রেলপথ নির্মাণ প্রকল্পের সর্বশেষ অবস্থা, গাজীপুরের ধীরাশ্রম কনটেইনার টার্মিনাল নির্মাণের সর্বশেষ অবস্থা, বাংলাদেশ রেলওয়ের সিগনালিং পদ্ধতি আধুনিকায়ন এবং চট্টগ্রামের বে-টার্মিনাল সংলগ্ন কনটেইনার টার্মিনাল নির্মাণ প্রকল্পের সর্বশেষ অবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। এসময় পদ্মা সেতুর রেল সংযোগের অগ্রগতি প্রতিবেদন তুলে ধরা হয়।

আরও পড়ুন: কানাডায় টিকটক নিষিদ্ধ

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার রেলপথ নির্মাণ প্রকল্পের বাস্তবায়ন ব্যয় ধরা হয়েছে ৩৯ হাজার ২৪৬ কোটি ৭৯ লাখ টাকা। জি-টু-জি ভিত্তিতে বাংলাদেশ চীন যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে। এক্ষেত্রে প্রকল্পব্যয়ের ১৮ হাজার ২১০ কোটি ১০ লাখ টাকা বহন করছে বাংলাদেশ সরকার।

২১ হাজার ৩৬ কোটি ৬৯ লাখ টাকা দেবে চীন। আগামী জুনে সেতুতে পুরো রেললাইন স্থাপনের টার্গেট নিয়ে কাজ চলছে। আর সেটা হলে নির্ধারিত সময়ের আগেই রেললাইন স্থাপন কাজ সম্পন্ন হবে। প্রস্তাবিত রুটটি পেট্রাপোল সীমান্ত দিয়ে ভারতকে সংযুক্ত করে বেনাপোল-যশোর-নড়াইল-ভাঙ্গা-মাওয়া হয়ে নারায়ণগঞ্জ-ঢাকা-টঙ্গী-আখাউড়া-চট্টগ্রাম-দোহাজারী-মিয়ানমারের ঘুমধুম সীমান্তে গিয়ে মিলিত হবে।

আরও পড়ুন: ই-টিকিটিংয়ের আওতায় ১৩ কোম্পানি

কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন, শফিকুল ইসলাম শিমুল, মো. শফিকুল আজম খাঁন, এইচ এম ইব্রাহিম, গাজী মোহাম্মদ শাহ নওয়াজ ও নাদিরা ইয়াসমিন জলি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উল্লেখ্য, ২০২৪ সালের মধ্যে পদ্মা সেতুতে রেল সংযোগের কাজ শেষ হওয়ার কথা ছিল। তবে এ কাজ আগামী জুনেই শেষ হয়ে যাবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা