জাতীয়

এএসআই হত্যায় অভিনেত্রী গ্রেফতার

সান নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুরে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) হুমায়ূন কবিরকে (৪৪) নৃশংসভাবে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মডেল অভিনেত্রী সুহাসিনী অধরাকে (২৯) গ্রেফতার করেছে র‌্যাব।

আরও পড়ুন: প্রতিটি জেলায় মেডিকেল কলেজ করব

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজধানীর মেরুল বাড্ডার সুবাস্তু টাওয়ার থেকে বৃহস্পতিবার রাতে ফজিলাতুন্নেছা ওরফে রিয়াকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: জঙ্গি হামলার নজির নেই

র‌্যাব কর্মকর্তা জানান, ২০১৩ সালে মিরপুরের পূর্ব মনিপুরের ১০৫০/৩ কাঁঠালতলার একটি ভবনে এএসআই হুমায়ুন কবিরকে শ্বাসরোধের পর বিষাক্ত ইনজেকশন পুশ করে নৃশংসভাবে হত্যা করে রিয়া। এরপর ১০ বছর ধরে পলাতক।

তিনি আরও বলেন, এএসআই হুমায়ুনকে হত্যার পর নারায়ণগঞ্জের ফতুল্লায় গার্মেন্টসকর্মী হিসেবে চাকরি শুরু করেন রিয়া। পরে ২০১৫ সালে নাম-পরিচয় পরিবর্তন করে জাল এসএসসি সনদ তৈরির পর ঢাকায় এসে একটি মাল্টিমিডিয়া কোম্পানির বিক্রয়কর্মীর কাজ নেন।

আরও পড়ুন: চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ প্রস্তুত

প্রসঙ্গত, ২০১৬ সাল থেকে মডেল ও অভিনেত্রী হিসেবে চিত্রজগতে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তার ব্যক্তিগত পরিচয়পত্রের নাম ফজিলাতুন্নেছা ওরফে রিয়া থেকে কৌশলে সুহাসিনী ওরফে অধরা নামে পরিচয়পত্র পরিবর্তন করেন। ওই নামে চিত্রজগতে নিজেকে বিখ্যাত মডেল হিসেবে প্রতিষ্ঠিত করে রাজধানীর মেরুল বাড্ডার সুবাস্তু টাওয়ারের একটি বাসায় নিজেকে আত্মগোপন করে বসবাস করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান র‌্যাব-৩ এর অধিনায়ক।

গ্রেফতারের সময় তার কাছ থেকে ৫৮ গ্রাম গাঁজা, দুটি মোবাইলফোন ও পরিচয় পরিবর্তনের উদ্দেশ্যে তৈরি করা জাল এসএসসি সনদ জব্দ করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা