জাতীয়

ভাষা শহীদদের আমরা ভুলিনি

সান নিউজ ডেস্ক: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক ভিডিও বার্তার মাধ্যমে বাংলাদেশের জনগণসহ সব ভাষাভাষী মানুষকে শুভেচ্ছা জানিয়েছে জাতিসংঘ বাংলাদেশ টিম।

আরও পড়ুন: পশ্চিমারা পুতিনকে ফেলে দিতে চায়

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) জাতিসংঘ বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক এবং টুইটার অ্যাকাউন্টে ভিডিও বার্তাটি শেয়ার করা হয়েছে।

বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসসহ এদেশে কর্মরত দেশি-বিদেশি কর্মীরা বিশ্বের এবং বাংলাদেশের বিভিন্ন ভাষায় বাংলাদেশের জনগণকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা এই ভিডিও বার্তায় অংশ নেন।

এছাড়াও আন্তর্জাতিক মাতৃভাষা ও এর ঐতিহ্যের ওপর গুরুত্ব দিয়ে গোয়েন লুইস এবং জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থার প্রধান সুসান ভিজে যৌথভাবে একটি প্রবন্ধ প্রকাশ করেন।

প্রবন্ধে তারা বলেন, ২১ ফেব্রুয়ারি আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করি। বিশ্বের ভাষাগত, সামাজিক-সাংস্কৃতিক বৈচিত্র্যকে কেন্দ্র করেই আমরা দিনটি পালন করি। বাংলা ভাষার স্বীকৃতির জন্য ভাষা আন্দোলনে যারা যোগ দিয়েছিলেন, তাদের প্রতি বিশ্বব্যাপী শ্রদ্ধা নিবেদনের জন্য একুশে ফেব্রুয়ারি পালন করা হয়।

আরও পড়ুন: বাংলাদেশ ভাষার জন্য রক্ত দিয়েছিল

এতে আরও বলা হয়, ভাষাগত বৈচিত্র্যের সযত্ন লালন ও সুরক্ষার ওপর জোর দিতে হবে। যাতে ভাষার কারণে কোনো বিরোধ ও বৈষম্যের সৃষ্টি না হয়। বড় ও ছোট, বহুল ও স্বল্পকথিত, বাংলা জাতিগোষ্ঠী ও বিদেশি— সব ভাষার প্রতি সমান শ্রদ্ধাশীল থাকা গুরুত্বপূর্ণ। অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের লক্ষ্যে আন্তঃসাংস্কৃতিক আদান-প্রদানে ভাষার বৈচিত্র্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

টেকনাফ থেকে পঞ্চগড়— দেশের বিভিন্ন অঞ্চলে বিদেশি ও দেশীয় ভাষার জাতিসংঘ সংস্থায় কর্মরত সবার পক্ষ থেকে আমরা বাংলাদেশের জনগণকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানাই। এই দিনে দেশের জনগণ সাহসিকতার সঙ্গে যে সংগ্রাম করেছেন, আমরা তাদের ভুলিনি, ভুলবো না, বলা হয় জাতিসংঘের ওই পোস্টে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা