জাতীয়

সত্য বললে দেশের উপকার হবে

সান নিউজ ডেস্ক: টুইস্ট করা বাদ দিয়ে সত্য কথা বললে দেশের উপকার হবে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, গণমাধ্যম দেশকে এগিয়ে নেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার। তবে নিজেদের কাটতি বাড়ানোর জন্য গণমাধ্যম অনেক সময় টুইস্ট করে।

আরও পড়ুন: তাজিকিস্তানে তুষারধসে নিহত ১৭

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সিলেটের জিন্দাবাজারে এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশে একের পর এক বিদেশি কূটনীতিকের সফর প্রসঙ্গে তার দেওয়া বক্তব্য ‘টুইস্ট’ (অতিরঞ্জিত করা) করা হয়েছে বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ।

আরও পড়ুন: রোহিঙ্গাদের সহায়তা কমানোর পরিকল্পনা

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “বিদেশি কূটনীতিকদের বাংলাদেশে সফর প্রসঙ্গে আমি সাংবাদিকদের বলেছিলাম, বিভিন্ন দেশের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো। বিদেশি কূটনীতিকরা এসেছেন আমাদের সম্পর্ককে আরও দৃঢ় করতে। কিন্তু সাংবাদিকরা আমার বক্তব্যকে লিখেছেন, ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে বিদেশি কূটনীতিকরা সফরে এসেছেন। এ বক্তব্য সবাই ‘টুইস্ট’ করেছেন। পাঠকপ্রিয়তা পেতে অনেকেই কোনো তথ্য যাচাই না করে শুধু টুইস্ট করে।”

ড. মোমেন বলেন, গণমাধ্যম ছাড়া চলা সম্ভব নয়। তবে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের আরও সচেতন হবে। সত্য তথ্য প্রকাশ করলে জাতি উপকৃত হবে।

আরও পড়ুন: বেড়েছে ডিম ও মুরগির দাম

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. এমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মাইস্লাম রাজেশের পরিচালনা কর্মশালায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএফইউজের সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্টের (এলজিএসপি) প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) এনামুল হাবীব, প্রাণিসম্পদ অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. মোহাম্মদ মারুফ হাসান, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) চিফ টেকনিক্যাল কো-অর্ডিনেটর ড. মো. গোলাম রব্বানী, এলডিডিপির কমিউনিকেশন কনসালট্যান্ট জিল্লুর রহমান এবং ‘পরিপ্রেক্ষিত’র পরিচালক সৈয়দ বুরহান কবীর।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা