জাতীয়

ব্যক্তি স্বার্থে নয়, উন্নয়নে কাজ করেছি

সান নিউজ ডেস্ক : বারবার সংসদ সদস্য নির্বাচিত করায় এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ব্যক্তি স্বার্থে নয়, আমি সারাজীবন কাজ করেছি হাওর এলাকার উন্নয়নে। জনগণের ভালোবাসা পেতে হলে জনগণকে অবহেলা না করে মূল্যায়ন করতে হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন: উন্নত দেশগুলোও মন্দার কবলে

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনার রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়াম ভবনে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এসময় জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে রাজনৈতিক নেতৃবৃন্দসহ জনপ্রতিনিধিদের প্রতি আহ্বানও জানান তিনি।

আরও পড়ুন: বিশ্বব্যাংক প্রেসিডেন্টের পদত্যাগ

সভায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন, কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহম্মদ তৌফিক, জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবু নাসের ফারুক মো. সনজু, ইটনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন ঠাকুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাফিসা আক্তার প্রমুখ।

এর আগে রাষ্ট্রপতি মিঠামইনে তার নামে নির্মাণাধীন আবদুল হামিদ ফাউন্ডেশন, মিঠামইন ও ইটনা উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেন।

আরও পড়ুন: বিএনপি কূটকৌশলের আশ্রয় নিচ্ছে

প্রসঙ্গত, শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় মিঠামইনে নির্মাণাধীন ক্যান্টনমেন্ট পরিদর্শন করবেন রাষ্ট্রপতি। এরপর বিকেলে মিঠামইনের বাসভবনে তাকে গার্ড অব অনার প্রদান করা হবে।

সান নিউজ/জেএইচ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা