জাতীয়

তুরস্কে সাংবাদিকদের লাগবে না ভিসা 

সান নিউজ ডেস্ক : সাংবাদিকদের তুরস্ক যেতে কোনোরকম ভিসার প্রয়োজন হবে না। ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে সংবাদ সংগ্রহ করতে যেতে আগ্রহী সাংবাদিকদের জন্য ভিসা দেওয়ার প্রক্রিয়া সহজ করেছে দেশটি।

আরও পড়ুন: সরকার গ্যাস-বিদ্যুতের দাম বাড়াতে বাধ্য

বুধবার (৮ ফেব্রুয়ারি) ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান।

পোস্টে তিনি বলেছেন, ‘কেউ যদি সংবাদ সংগ্রহের জন্য তুরস্কে যেতে চান, তবে নিজ নিজ অফিসের সম্মতিপত্র, ছবি এবং পাসপোর্টসহ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা যাচ্ছে। ভূমিকম্পের কারণে পেশাদার কাজের অনুরোধের জন্য প্রেস ভিসার প্রয়োজন হবে না। প্রেস সদস্যদের অ্যাসাইনমেন্টপত্র, ছবি ও পাসপোর্টের কপিসহ ই-মেইলে (pressaccreditation@iletisim.gov.tr) আবেদন করতে হবে।’

আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী জানা গেছে, ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহতের সংখ্যা প্রায় ১১ হাজার ছাড়িয়েছে। শুধু তুরস্কেই আট হাজার ৫৭৪ জনের মৃত্যু হয়েছে। আর সিরিয়া সরকার ও বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে মারা গেছে দুই হাজার ৬৬২ জন।

আরও পড়ুন: তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প নিহতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে

দুই দেশ মিলিয়ে ভূমিকম্পে নিহত মানুষের সংখ্যা বেড়ে ১১ হাজার ২৩৬ জন ছাড়িয়েছে। তুরস্ক ও সিরিয়া সরকার এবং হাসপাতাল কর্তৃপক্ষ নিহতের এ সংখ্যা জানিয়েছে। তবে মৃতের সংখ্যা আরও অনেক বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা