জাতীয়

সেবায় প্রবাসীরা যেন গর্ববোধ করেন

সান নিউজ ডেস্ক: প্রবাসীরা বিদেশে গিয়ে কষ্ট করে দেশের জন্য টাকা আয় করে নিয়ে আসেন। আর তারা যখন দেশে আসবেন তাদের যেন বিমানবন্দরে ভালো সেবা দেওয়া হয়। বিমানবন্দরের সেবায় যেন তারা গর্ববোধ করেন বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

আরও পড়ুন: র‌্যাপিড পাসে চড়া যাবে নগর পরিবহনে

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বিমানবন্দরের ১ ও ২ নম্বর টার্মিনালের যাত্রীসেবা ও বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রী বিমানবন্দরে ইমিগ্রেশন, কাস্টমস হল, চেক-ইন কাউন্টার, প্রবাসী কল্যাণ ডেক্স ও গ্রিনচ্যানেল পরিদর্শন করেন। পরিদর্শনকালে মন্ত্রী সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং দিক নির্দেশনা দেন। এছাড়াও যাত্রীর সঙ্গে কথা বলে বিভিন্ন বিষয়ে জানার চেষ্টা করেন প্রতিমন্ত্রী।

আরও পড়ুন: টিকিট কেটে বাসে উঠতে হবে

মো. মাহবুব আলী বলেন, প্রবাসী যাত্রীদের হয়রানি করা যাবে না। তারা বিদেশে গিয়ে অনেক কষ্ট করে টাকা আয় করেন দেশের জন্য। বিমানবন্দরে তাদেরকে ভালো সেবা দিতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, যাদেরকে সন্দেহজনক মনে হবে তাদেরকেই যেন জিজ্ঞাসাবাদ করা হয়। আর যাদেরকে বিনা কারণে জিজ্ঞাসাবাদ করা হবে, সেটা তো হয়রানির পর্যায়ে চলে যাবে।

তিনি বলেন, আজ সকালে বিমানবন্দরে এসে আমি ইমিগ্রেশনে গিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে এবং প্রবাসী যাত্রীদের সঙ্গে কথা বলেছি। প্রবাসীরা আমাকে বলেছেন, ইমিগ্রেশনে কোনো সমস্যা হয়নি তাদের। আমি ইমিগ্রেশনের সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছি যাতে করে রেন্ডম জিজ্ঞাসাবাদ না করা হয়। যাত্রীরা যেন অনুভব করতে পারে ইমিগ্রেশনের লোকজন তাদের সহায়তার জন্য এখানে বসেছেন।

আরও পড়ুন: তুরস্কে যাচ্ছে বাংলাদেশ উদ্ধারকারী দল

ই-গেটগুলো কবে থেকে পুরোপুরি চালু হবে জানতে চাইলে তিনি বলেন, ই-গেটগুলো চালু আছে। শতভাগ চালু করতে আরও সময় লাগবে।

অন-অ্যারাইভাল ভিসার যাত্রীদের বিমানবন্দরে সমস্যায় কেন পড়তে হয় জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, অন-অ্যারাইভাল ভিসার ক্ষেত্রে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি। তারা এ বিষয়ে কিছু পদক্ষেপ গ্রহণ করেছে সমস্যা নিরসনে।

পরে প্রতিমন্ত্রী ইমিগ্রেশন থেকে প্রবাসী কল্যাণ ডেক্সের সামনে গিয়ে তাদের কার্যক্রমের বিষয়ে জানতে চান। তখন সংশ্লিষ্টরা প্রতিমন্ত্রীকে তাদের সেবা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। প্রতিমন্ত্রী তাদের তাদের সেবা আরো উন্নত করার পরামর্শ দেন এবং দিক নির্দেশনা দেন।

এ সময় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মুফিদুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা