ছবি : সংগৃহিত
জাতীয়

ভূমিকম্পে নিখোঁজ এক বাংলাদে‌শি উদ্ধার

সান নিউজ ডেস্ক : তুরস্কের ভূ‌মিক‌ম্পে দেশ‌টির আজাজ শহরে নিখোঁজ হওয়া দুই বাংলাদেশির ম‌ধ্যে নুর আলম নামে একজনকে উদ্ধার করা হয়েছে। গোলাম সাইদ রিংকু নামের একজন শিক্ষার্থী এখনও নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুন : পোশাক শিল্পের কর্মপরিবেশে সন্তুষ্ট রানি

সোমবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে নুর আলমকে উদ্ধার করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ইস্তাম্বুলে বাংলাদেশ কনসাল জেনারেল মোহাম্মদ নুরে আলম এ তথ্যটি নিশ্চিত করে বলেন, ‘তুরস্কে ভূমিকম্পে নিখোঁজ দুই বাংলাদেশির ম‌ধ্যে নুর আলম না‌মের এক বাংলা‌দে‌শি‌কে উদ্ধার করা হ‌য়ে‌ছে। কিন্তু মো. রিংকু না‌মের এক বাংলাদেশি শিক্ষার্থী এখনও নিখোঁজ রয়েছেন। তারা দু`জন তুরস্কের আজাজ শহরে বসবাস কর‌ছি‌লেন।’

আরও পড়ুন : রাষ্ট্রপতি মনোনয়ন মঙ্গলবার

তিনি আরও জানান, ‘রিংকুর খোঁজে তৎপরতা চলছে। রিংকু আন্ডার গ্র্যাজুয়েটের ছাত্র এবং তার বাড়ি বগুড়ায়।’

প্রসঙ্গত, সোমবার ভোরে তুরস্ক-সিরিয়া সীমান্তে শক্তিশালী ভূমিকম্প হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭.৮।

আরও পড়ুন : তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে রাষ্ট্রপতির শোক

এই ভূমিকম্পে এখন পর্যন্ত প্রাণহানির সংখ্যা ৩৬০০ জন ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন কর্তৃপক্ষ।

সান নিউজ/এনজে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা