ছবি-সংগৃহীত
জাতীয়

গঙ্গা বিলাস এখন সুন্দরবনে

সান নিউজ ডেস্ক: ভারতের বানারস থেকে ছেড়ে আসা বিলাসবহুল প্রমোদতরী এমভি গঙ্গা বিলাস এখন সুন্দরবনের অভ্যন্তরে ভ্রমণে রয়েছেন।

আরও পড়ুন: নিপাহ ভাইরাস: চিকিৎসকদের ৭ নির্দেশনা

রোববার (৫ ফেব্রুয়ারি) সকাল ৭টায় মোংলা বন্দর জেটি থেকে ছেড়ে বিদেশি পর্যটকবাহী ক্রুজটি সুন্দরবনে প্রবেশ করে।

এমভি গঙ্গা বিলাসের ট্যুর অপারেটর জার্নি প্লাস এর প্রধান নির্বাহী তৌফিক রহমান বলেন, রোববার সুন্দরবনের হাড়বাড়ীয়া, কটকা ও জামতলা সি-বিচ ভ্রমণ করবেন।

এরপর রাতে মোংলা হয়ে যাবেন বাগেরহাটের মোড়েলগঞ্জে। সেখান থেকে ৬ ফেব্রুয়ারি জাহাজটি যাবে বরিশালে। বরিশালের স্বরূপকাঠি ও বানারীপাড়ায়। সেখানে ভাসমান সবজিক্ষেত ও পেয়ারা বাগান ঘুরে দেখবেন পর্যটকরা। বরিশাল থেকে ৭ ফেব্রুয়ারি ঢাকার বৈদ্য বাজারের উদ্দেশ্যে রওনা হবে জাহাজটি। ৭ ও ৮ ফেব্রুয়ারি ঢাকার ঐতিহাসিক স্থানে যাবেন বিদেশীরা। ৯ ও ১০ ফেব্রুয়ারি ঢাকার আরিচা ও আরিচার ইলিশ বাজারে যাবেন পর্যটকরা। ১১ ফেব্রুয়ারি ঢাকা থেকে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু যমুনা সেতুর উদ্দেশ্যে যাবে এ ক্রুজটি। পরে সিরাজগঞ্জ হয়ে টাঙ্গাইলে যাবে গঙ্গা বিলাস। ১২ ফেব্রুয়ারি কুড়িগ্রামের চিলমারী ভ্রমণ ও ১৩ ফেব্রুয়ারি চিলমারীতে ইমিগ্রেশনের কাজ শেষে ১৪ ফেব্রুয়ারি যাবে রংপুর। রংপুরের পর্যটন কেন্দ্র ঘুরে ১৫ ফেব্রুয়ারি ফিরে চিলমারী ক্রস করে ভারতের আসামের ধুবরির উদ্দেশ্যে রওনা হয়ে যাবে গঙ্গা বিলাস।

আরও পড়ুন: চীনা বেলুনটি ধ্বংস করলো যুক্তরাষ্ট্র

আসামের বিভিন্ন স্পট ঘুরে ১ মে আসামের দিপড়ুগড়ে গিয়ে ভ্রমণের সমাপ্তি হবে। গঙ্গা বিলাস ভারতের বানারসি থেকে ২৭জন সুইজারল্যান্ড ও একজন জার্মানি পর্যটক নিয়ে বাংলাদেশ-ভারতের ২৭টি নদী পথে ৫১দিনের ট্যুরে যাত্রা শুরু করে।

এ যাত্রায় তিন হাজার ২০০ কিলোমিটার নৌপথ পাড়ি দিয়ে উভয় দেশের ৫০টি পর্যটন স্পট ভ্রমণ করবে গঙ্গা বিলাস।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা