নিহত
জাতীয়
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

বাসের সেই চালক-হেলপার গ্রেফতার

সান নিউজ ডেস্ক : রাজধানীর প্রগতি সরণিতে বাস চাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহতের ঘটনায় পরিবহনের চালক ও হেলপারকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে ভিক্টর ক্লাসিকের গাড়িটিও জব্দ করা হয়েছে।

আরও পড়ুন: ইউক্রেনে বরিস জনসন

সোমবার (২৩ জানুয়ারি) সকালে বাড্ডা থানার আনন্দনগর এলাকায় ঘাতকদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আ. আহাদ।

গ্রেফতাররা হলেন- চালক মো. লিটন ও হেলপার মো. আবুল খায়ের। তাদের দুজনের বাড়ি ভোলায়।

আরও পড়ুন: উন্নয়নের রোল মডেল বাংলাদেশ

গুলশান বিভাগের (ডিসি) মো. আ. আহাদ বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্দান বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী নাদিয়া ও তার বন্ধুকে চাপা দেওয়া ভিক্টর পরিবহনের চালক ও হেলপারকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে।’

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) বজলুর রহমান জানান, ‘ঘটনাস্থল থেকে নাদিয়ার মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেয়া হয়। সেখানে নাদিয়ার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর তার পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেয়া হয়। পরে সন্ধ্যার দিকে নাদিয়ার পরিবার মরদেহ নিয়ে হাসপাতাল থেকে চলে যায়। এ ঘটনায় নিরাপদ সড়ক আইনে একটি মামলা থানায় মামলা করেন নিহতের বাবা জাহাঙ্গীর।’

আরও পড়ুন: বিশ্বজুড়ে মৃত্যু কমেছে

নাদিয়ার বাবার নাম জাহাঙ্গীর আলম। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালী। তবে দীর্ঘদিন নাদিয়ার পরিবার নারায়ণগঞ্জের চাষাড়াতে বাস করছেন।

এ ঘটনায় রাস্তা বন্ধ করে বিক্ষোভ করেন নাদিয়ার সহপাঠীরা। সোমবার দুপুরে আবারও চার দফা দাবিতে বিক্ষোভ করবেন তার সহপাঠীরা।

সান নিউজ/এনজে/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা