জাতীয়

শেখ হাসিনার সরকারের স্থায়ীত্ব প্রয়োজন

সান নিউজ ডেস্ক: পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান বলেছেন স্থায়ী উন্নয়নের জন্য স্থায়ী নেতৃত্বের প্রয়োজন। স্থায়ী উন্নয়নের জন্য শেখ হাসিনার সরকারের স্থায়ীত্ব প্রয়োজন। স্থায়ী ও শক্তিশালী সরকার হতে যা প্রয়োজন শেখ হাসিনা সরকারের সব রয়েছে। আমাদের উন্নয়ন আমাদেরই করতে হবে পশ্চিমারা এসে করে দেবে না।

আরও পড়ুন: শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

সোমবার (১৬ জানুয়ারি) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)- এর কম্পিউটার কৌশল বিভাগের উদ্যোগে ‘স্মার্ট বাংলাদেশের জন্য স্থায়ী উন্নয়ন পরিকল্পনা’ শীর্ষক সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পরিকল্পনামন্ত্রীও বলেন, ‘যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে হলে ধৈর্য প্রয়োজন। সফল দেশগুলো দ্রুত সফল হয়নি। যেকোনও উন্নতির জন্য ধারাবাহিকতা দরকার। স্থিতিশীলতা না থাকলে উন্নয়ন স্থায়ী হয় না। শেখ হাসিনা সরকারের ধারাবাহিকতা না থাকলে পদ্মা সেতু হতো না। রূপপুর পারমাণবিক কেন্দ্র, বঙ্গবন্ধু টানেলও হতো না।’

বিসিএস ক্যাডার প্রসঙ্গে তিনি বলেন, ‘এই ক্যাডার সিস্টেমে একটা জগাখিচুরি তৈরি হয়েছে। সব ক্যাডারই তো বিশ্ব নাগরিক। কিন্ত অতীত থেকেই ক্যাডার মানেই কলোনিয়ালিজমের অংশ।’

বিশেষ অতিথির বক্তব্যে আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নূরুল হুদা বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের ফলাফল করোনাতেই পেয়েছি। সমস্ত কাজই এখন ডিজিটালভাবে সম্পন্ন হয়। এই কাজগুলোতে প্রকৌশলীরাই প্রধান কারিগর।’

সেমিনারে মূল আলোচনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য ড. প্রকৌশলী মুহাম্মদ মাহফুজুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয় হলো দক্ষ জনবল তৈরির উপযুক্ত জায়গা। তাই বিশ্ববিদ্যালয়গুলোকে পঞ্চম শিল্পবিপ্লব মোকাবিলায় প্রস্তুত করতে হবে।’

আরও পড়ুন: কমলো হজের খরচ

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. প্রকৌশলী মো. নাছিম আখতার। কম্পিউটার কৌশল বিভাগের চেয়ারম্যান প্রকৌশলী মো. তমিজ উদ্দীন আহমেদের সভাপতিত্ব করেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকৌশলী সঞ্জয় কুমার নাথ।

সান নিউজ/এনজে/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা