জাতীয়

যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী নিহত, ঢাকায় মানববন্ধন

সান নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি শিক্ষার্থী সৈয়দ ফয়সাল আরিফের মৃত্যুর প্রতিবাদে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ নামে একটি সংগঠন। একইসঙ্গে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়েছে সংগঠনটি।

আরও পড়ুন: রাষ্ট্রীয় সম্পদের গুরুত্ব বুঝতে হবে

সোমবার (৯ জানুয়ারি) দুপুরে এ মানববন্ধনের আয়োজন করা হয়, এ মানববন্ধনে শ’খানেক মানুষ উপস্থিত ছিলেন।

দুপুর ১২টায় মানবন্ধনটি শুরু হয়ে প্রায় আধা ঘণ্টা পর শেষ হয়। মানববন্ধন থেকে ‘আমেরিকায় মানবাধিকার আজ কোথায়?’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘যুক্তরাষ্ট্রে আজ মানবাধিকার ভূলুণ্ঠিত’ সহ নানা প্ল্যাকার্ডে প্রতিবাদ জানায় সংগঠনটি।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক। তবে মানববন্ধনে নিহত সৈয়দ ফয়সালের কোনো আত্মীয়-স্বজন ছিলেন না।

মানববন্ধনের কারণ সম্পর্কে তিনি বলেন, ‘আমরা সাধারণ জনগণ। যুক্তরাষ্ট্রে আমার এক বাঙালি ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তারা মানবাধিকার লঙ্ঘন করেছে। কথায় কথায় যুক্তরাষ্ট্র মানবাধিকারের কথা বলে। কিন্তু আমাদের বাঙালি যুক্তরাষ্ট্রেই মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছে। তারা যদি এমন করে তাহলে এটা কেমন মানবাধিকার?’

আরও পড়ুন: ৭১১ বাসে চালু হচ্ছে ই-টিকিটিং

হাসিবুর রহমান বলেন, ‘এটা আমরা পৃথিবীকে জানাতে চাই। আমাদের দেশে কিছু হলে বিদেশি রাষ্ট্রদূতরা প্রতিবাদ করে। এখন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরাও প্রতিবাদ করুক। আমরা এটা করেছি, বিশ্বের প্রতিটি জায়গায় যেন এটা ছড়িয়ে পড়ে।’

মার্কিন অ্যাডমিরালের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসাকে কেন্দ্র করে এ মানববন্ধন কি না বা আজই কেন এ মানববন্ধন করতে হবে এমন প্রশ্নের জবাবে কাউন্সিলর হাসিবুর রহমান বলেন, ‘যেহেতু আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্বের অন্য দেশগুলোকে দেখে, এজন্য আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে প্রতিবাদ করেছি।’

আরও পড়ুন: পতাকা নিষিদ্ধ করল ইসরায়েল

যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল এইলেন লবাখের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। সোমবার (৯ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিবের সঙ্গে তাদের বৈঠকের কথা রয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা