জাতীয়
কবির বিন আনোয়ার

প্রধানমন্ত্রীর নতুন রাজনৈতিক উপদেষ্টা 

সান নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর সাবেক রাজনৈতিক উপদেষ্টা হতে যাচ্ছেন সাবেক কেবিনেট সচিব কবির বিন আনোয়ার। তিনি প্রয়াত উপদেষ্টা এইচ টি ইমামের স্থলাভিষিক্ত হচ্ছেন। তাকে দলের উপদেষ্টা পরিষদের সদস্যও করা হচ্ছে।

আরও পড়ুন : সবার জন্য বাসস্থানের ব্যবস্থা করছি

সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা গেছে, তার এই পদে দায়িত্ব পাওয়ার শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি। কবির বিন আনোয়ার গত ১১ ডিসেম্বর মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পান কিন্তু এক মাসের মধ্যেই তাকে অবসরে পাঠানো হয়। পরবর্তীতে গত ৩ জানুয়ারি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. মাহবুব হোসেনকে এই দায়িত্ব দেওয়া হয়।

বিষয়টি নিয়ে তখন কবির বিন আনোয়ার ‘সাময়িক বিব্রতকর’ পরিস্থিতিতে পড়েন। কিন্তু তিনি আশাবাদী ছিলেন ‘ভালো কিছুর জন্য।’

সূত্র জানায়, প্রবীণ আমলা ও রাজনীতিবিদ এইচ টি ইমাম মারা যাওয়ার পর তার মতো দক্ষ এক জনকে খুঁজছিল আওয়ামী লীগ। তিনি যে নির্বাচনী দায়িত্ব পালন করেছেন, সেই দায়িতই পেতে যাচ্ছেন কবির বিন আনোয়ার।

কবির বিন আনোয়ার গত বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে যান। এসময় তাকে ফুল দিয়ে স্বাগত জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের । পরে তাকে দলের নির্বাচনী অফিসে এইচ টি ইমামের কক্ষে যান দলের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ এবং দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

আরও পড়ুন : আমাদের দেশের জনগণ শান্তিপ্রিয়

এই কক্ষে বসেই প্রধানমন্ত্রীর সাবেক রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম দলের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করতেন।

‘সাবেক আমলা কবির বিন আনোয়ারকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় কার্যালয়ে নিয়মিত বসতে বলেছেন।’বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন‘নেত্রী তাকে (কবির বিন আনোয়ার) অফিসে নিয়মিত বসতে বলেছেন। নিশ্চয়ই কোনো বিশেষ দায়িত্ব দেবেন। কী দায়িত্ব দেবেন, এখনো আমি জানি না। তিনি আমার সাথে দেখা করতে এসেছেন। তাকে দায়িত্ব দিলে জানতে পারবেন। এত তাড়াহুড়ো করার কিছু নেই।’

জানা গেছে, গত বুধবার (৪জানুয়ারি) রাতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন কবির বিন আনোয়ার। সেখানেই তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে এমন ইঙ্গিত পান। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ীই বৃহস্পতিবার ধানমন্ডিতে দলের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে যান তিনি।

আরও পড়ুন : সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫

প্রসঙ্গত, আওয়ামী লীগের দলীয় পরিমণ্ডলে কবির বিন আনোয়ারকে নিয়ে কিছুদিন ধরেই চলছিল নানা আলোচনা।

সান নিউজ/এসআই/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা