ছবি : সংগৃহিত
জাতীয়

সন্ধ্যায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

সান নিউজ ডেস্ক : আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের চতুর্থ বর্ষ পূর্তি উপলক্ষে শুক্রবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন টানা তিন বারের বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন : বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

শুক্রবার (৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় সরকারপ্রধানের এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি সকল টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনে সম্প্রচার করা হবে।

এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব কে এম সাখাওয়াত মুন।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর ২০১৯ সালের ৭ জানুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তার নেতৃত্বে এ নিয়ে টানা তৃতীয়বার তথা চতুর্থবারের মতো রাষ্ট্র পরিচালনা করছে বাংলাদেশ আওয়ামী লীগ।

আরও পড়ুন : আদালত স্বাধীনভাবে সিদ্ধান্ত দিচ্ছেন

১৯৯৬ সালে নির্বাচনে জয়লাভ করে প্রথমবার প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। এরপর ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে টানা তৃতীয় মেয়াদে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধুকন্যা।

এদিকে দুদিনের সফরে শুক্রবার সকাল ৮টা ১১ মিনিটে ঢাকা থেকে সড়কপথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদনসহ এই সফরে বেশকিছু কর্মসূচিতে অংশ নেবেন। পরে পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করবেন।

আরও পড়ুন : আরও বেড়েছে শীতের তীব্রতা

শেখ হাসিনা টানা দশমবারের মতো আওয়ামী লীগ সভাপতি নির্বাচিত হওয়ার পর এটাই তার প্রথম টুঙ্গিপাড়া সফর। এ সফরকালে প্রধানমন্ত্রী ২৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন।

শুক্রবার দুপুর ২টায় টুঙ্গিপাড়া থেকে খুলনার দিঘলিয়া উপজেলার নগরঘাট এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের নামে কেনা দুটি পাট গুদাম পরিদর্শন শেষে সড়কপথে খুলনায় যাবেন প্রধানমন্ত্রী।

খুলনা থেকে ফিরে প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের শুক্রবার টুঙ্গিপাড়ায় রাতযাপন করার কথা রয়েছে।

আরও পড়ুন : ২০২২ ছিল চ্যালেঞ্জের বছর

প্রসঙ্গত, শনিবার (৭ জানুয়ারি) প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার ২৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এইদিনই রাজধানী ঢাকায় ফেরার কথা রয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা