ছবি : সংগৃহিত
জাতীয়
কবির বিন আনোয়ার অবসরে

মন্ত্রিপরিষদ সচিব হলেন মাহবুব হোসেন

সান নিউজ ডেস্ক : জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেনকে নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আরও পড়ুন : দূষিত শহরের তালিকায় তৃতীয় ঢাকা

মঙ্গলবার (৩ জানুয়ারি) মাহবুব হোসেনকে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

২৪তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেলেন মো. মাহবুব হোসেন।

প্রসঙ্গত, গত ১১ ডিসেম্বর ২৩তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে কবির বিন আনোয়ারকে নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি মোহাম্মদ খন্দকার আনোয়ারুল ইসলামের স্থলাভিষিক্ত হন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অপর এক প্রজ্ঞাপনে কবির বিন আনোয়ারকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন) এর ধারা ৪৩(১)(ক) অনুযায়ী ০৩-০১-২০২৩ তারিখ হতে সরকারি চাকরি থেকে অবসরে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : মঙ্গলবার মেট্রোরেল বন্ধ

২০২২ সালের ২ জানুয়ারি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সিনিয়র সচিব হিসেবে যোগ দেন মাহবুব হোসেন। এর আগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

১৯৮৯ সালের ২০ ডিসেম্বর বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮৬ (অষ্টম) ব্যাচের সদস্য মাহবুব হোসেন সিভিল সার্ভিসে যোগদান করেন।

তিনি কর্মজীবনের বিভিন্ন সময়ে বাণিজ্য মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন, প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগের সহকারী/সিনিয়র সহকারী সচিব, উপসচিব, যুগ্ম সচিব এবং অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন : সশরীরে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এ ছাড়াও মাহবুব হোসেন সচিবের একান্ত সচিব, পরিকল্পনা প্রতিমন্ত্রীর একান্ত সচিব, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির প্রশিক্ষক, স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের উপপ্রধান (জেন্ডার), ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব এবং বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের পরিচালক (উন্নয়ন ও পরিকল্পনা) পদেও দায়িত্ব পালন করেছেন।

১৯৭৯ সালে মাহবুব হোসেন বরিশাল রেসিডেন্সিয়াল মডেল কলেজ (বর্তমানে বরিশাল ক্যাডেট কলেজ) থেকে এসএসসি, বরিশাল বিএম কলেজ থেকে ১৯৮১ সালে এইচএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ ব্যাচে সমাজবিজ্ঞানে বিএসএস (সম্মান) এবং ১৯৮৫ ব্যাচে এমএসএস ডিগ্রি অর্জন করেন।

আরও পড়ুন : ৯ সচিবের প্রস্তাবে প্রধানমন্ত্রীর দপ্তরের ‘না’

চাকরিতে যোগদানের পর যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব নর্থ লন্ডন হতে এমবিএ এবং অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব মেলবোর্ন হতে জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট বিষয়ে এমএ ডিগ্রি নেন।

মাহবুব হোসেনের গ্রামের বাড়ি বরিশালের মুলাদী উপজেলার পাতারচর গ্রামে। তার বাবার নাম (মরহুম) মো. আবদুল হাকিম খান ও মায়ের নাম বেগম মেহেরুন্নেছা। দুই ছেলে সন্তানের বাবা তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা