জাতীয়

দেশবিরোধী প্রচারণায় তাৎক্ষণিক ব্যবস্থা 

সান নিউজ ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, বিদেশে অবস্থান করে দেশের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বাংলাদেশি মিশন প্রধানদের নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়।

আরও পড়ুন: ফানুস জটিলতায় রাজস্ব কমলো ৩ লাখ

সোমবার (২ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বছরের প্রথম দিন রোববার (১ জানুয়ারি) বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন প্রধানদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই বৈঠকে রাষ্ট্রদূত/হাইকমিশনারদের কী বার্তা দেওয়া হয়েছে তা জানতে চান সাংবাদিকরা।

আরও পড়ুন: সোনাদিয়া দ্বীপে নিষেধাজ্ঞা!

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা বলেছি—কেউ যদি মিথ্যা ও বানোয়াট তথ্য দেয়, আপনারা (দূতরা) চুপ করে ঢাকার সিদ্ধান্তের দিকে তাকিয়ে থাকবেন না। আপনি একজন দায়িত্বশীল মানুষ। সরকার আপনাকে সর্বোচ্চ কাজ দিয়েছে। আপনি আপনার দেশকে রিপ্রেজেন্ট করছেন। কেউ যদি মিথ্যা বলে, আপনি (দূত) উত্তর দেবেন। একেবারে স্বতঃস্ফূর্তভাবে। মন্ত্রণালয়ের হুকুমের জন্য বসে থাকবেন না। আমরা নব যুগ-যুগান্তে প্রবেশ করেছি। আমরা বিশ্বাস করি আপনারা প্রত্যেকেই দায়িত্বশীল লোক। আপনারা (দূতরা) সেই অনুযায়ী কাজ করবেন, যেটা আপনারা ভালো মনে করেন।

দূতদের উত্তর কী জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের বিভিন্নজন বিভিন্নভাবে বলেছেন, এতদিন ধরে তারা (দূতরা) এই প্র্যাকটিস করে এসেছেন (হুকুম দিলে রেসপন্স করা)।

আরও পড়ুন: ওমিক্রন চেয়ে চার গুণ বেশি সংক্রামক বিএফ-

তিনি আরও বলেন, আমরা বলেছি, এখন থেকে আপনারা রেসপন্স করবেন এবং আমাদের জানাবেন। কেউ কেউ (দূতরা) খারাপ কিছু হলে তারা আমাদের জানাতে চান না, তারা লজ্জা পান। লজ্জার কোনো কারণ নেই। আমাদের সব মিশন মিলেই পররাষ্ট্র মন্ত্রণালয়। আমরা সবাই মিলে টিমওয়ার্ক। ঘটনা জানাতে হবে, ভালো হোক খারাপ হোক।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা