ছবি-সংগৃহীত
জাতীয়

রসিক নির্বাচনে ৮৬ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

সান নিউজ ডেস্ক: রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ২২৯টি কেন্দ্রের মধ্যে ৮৬ টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা।

আরও পড়ুন: অভ্যন্তরীণ বিষয় নিজেরাই সমাধান করব

সোমবার (২৬ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, নির্বাচন সবাইকে মিলে করতে হবে। প্রার্থীদের আচরণ হবে বিধিমালা অনুযায়ী। আমাদের লোকবল খুব বেশি নয়। তবু আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য চেষ্টা করবো।

ইসি রাশেদা সুলতানা বলেন, ঝুঁকিপূর্ণ হিসেবে ৮৬টি কেন্দ্রে চিহ্নিত করেছি। এসব কেন্দ্রের জন্য পৃথক ব্যবস্থা নেওয়া হয়েছে। সিসিটিভির মাধ্যমে এ কেন্দ্রগুলোকে সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণ করা হবে। গাইবান্ধার মতো কোনো সমস্যা দেখা গেলে সাথে সাথে ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হবে। গাইবান্ধায় নির্বাচনে অনিয়মের ব্যবস্থা নিয়েছি আমরা। আমাদের লক্ষ্য রংপুরে সুষ্ঠু নির্বাচন।

আরও পড়ুন: তুষার ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ৩৮

সিসিটিভি জাতীয় নির্বাচনে ব্যবহার হবে কি না- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, সিসিটিভির ব্যবহার আরপিওতে (গণপ্রতিনিধিত্ব আদেশে) নেই। তবুও জাতীয় নির্বাচনে সিসিটিভি ব্যবহার হবে কি না, তা এখনই বলা যাচ্ছে না।

বিএনপির পদত্যাগ করা পাঁচটি আসনে বাজেট ঘাটতির জন্য সিসিটিভি স্থাপন করা যাবে না। কারণ, এটি হঠাৎ করে হয়েছে। এজন্য আমাদের বাজেট ছিল না। আমরা কিন্তু বলছি না যে সিসিটিভি একবারেই ব্যবহার করবো না। যদি প্রয়োজন হয় তাহলে করবো, বললেন ইসি রাশেদা

এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। নির্বাচনে কাজ নিয়োজিত রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় সাত হাজার সদস্য। মাঠে থাকছে র্যাব ও বিজিবিসহ শতাধিক পুলিশের টহল টিম।

আরও পড়ুন: তুষার ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ৩৮

আগামীকাল মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের ভোট। ২২৯টি কেন্দ্রের এক হাজার ৩৪৯টি কক্ষে সকাল সাড়ে ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সব কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হবে। এ সিটিতে দুই লাখ ১২ হাজার ৩০২ জন পুরুষ এবং দুই লাখ ১৪ হাজার ১৬৭ জন নারী ভোটার রয়েছেন।

সান নিউজ/এনকে/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা