জাতীয়
২ কোটি ২০ লাখ লিটার

আর্জেন্টিনা থেকে আসছে সয়াবিন তেল 

সান নিউজ ডেস্ক: ২ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল আমদানি করা হচ্ছে আর্জেন্টিনা থেকে। আন্তর্জাতিক দরপত্র আহ্বানের মাধ্যমে প্রতি লিটার সয়াবিনের দাম ১.৩৫ ডলার হিসেবে মোট ব্যয় হবে ৩১৭ কোটি ৭৯ লাখ টাকা। ২ লিটারের বোতলে এসব সয়াবিন তেল সরবরাহ করা হবে।

আরও পড়ুন: ঈমানের সাথে কাজ করো

এ সংক্রান্ত একটি ক্রয় প্রস্তাব অনুমোদনের জন্য অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠেয় সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির পরবর্তী সভায় উপস্থাপন করা হবে বলে সূত্র জানিয়েছে।

সূত্র জানায়, টিসিবির ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের এক কোটি পরিবারের মাঝে প্রতি মাসে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির সরকারি নির্দেশনা রয়েছে। ওই নির্দেশনার আলোকে অনুমোদিত ক্রয় পরিকল্পনার বিপরীতে সাধারণত উন্মুক্ত দরপত্র আহ্বানের মাধ্যমে পণ্য কেনা হয়। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কেনার ক্ষেত্রে নির্ধারিত সময়ের আগে পণ্য সরবরাহ পাওয়া যায় না। বিদেশ থেকে সয়াবিন তেল আমদানির জন্য প্রধানমন্ত্রীর অনুশাসন রয়েছে। সয়াবিন তেল আমদানির জন্য বিগত কয়েকটি আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র আহ্বান করা হলেও দরপত্র জমা পড়েনি।

এছাড়া, স্থানীয় বাজারে সয়াবিন তেলের স্বল্পতা ও সয়াবিন তেলের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় টিসিবির ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের এক কোটি পরিবারের কাছে প্রতি মাসে সয়াবিন তেল সরবরাহের জন্য সরবরাহ চেইন অক্ষুন্ন রাখার স্বার্থে আন্তর্জাতিকভাবে জরুরি ভিত্তিতে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) সয়াবিন তেল কেনার কার্যক্রম গ্রহণ করা হয়।

আরও পড়ুন: করোনার চতুর্থ ডোজ টিকা শুরু

সূত্র জানায়, টিসিবি ২ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল সরাসরি ক্রয় পদ্ধতিতে জরুরি প্রয়োজনে পরিমাণ এবং মানসম্মত সয়বিন তেল পাওয়ার নিশ্চয়তায় সয়াবিন সরবরাহকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান সফিবেল ফুড অ্যান্ড বেভারেজ লিমিটডে (স্থানীয় এজেন্ট: গ্লোবিপ্যাক ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড) এর কাছ থেকে গত ৫ ডিসেম্বর দরপ্রস্তাব চাওয়া হয়। প্রতিষ্ঠানটি একটি স্বীকৃত আন্তর্জাতিক সয়াবিন তেল সরবরাহকারী প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানটির কাছ থেকে নির্ধারিত সময়ে মানসম্মত প্রত্যাশিত পরিমাণ সয়াবিন তেল পাওয়া যাবে বলে বাণিজ্য মন্ত্রণালয় আশা করছে। প্রতিষ্ঠানটি আর্জেন্টিনায় উৎপাদিত এই সয়াবিন তেল ২ লিটার পেট বোতলে সরবরাহ করবে।

সূত্র জানায়, সরবরাহকারী প্রতিষ্ঠানটি দরপত্রে প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১ দশমিক ৪০ ডলার দাম উল্লেখ করে। দরপত্রে অফিসিয়াল দাম ছিল ১ দশমিক ৬২ ডলার। পরে প্রতিষ্ঠানটির সঙ্গে নেগোশিয়েশন করে প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১ দশমিক ৩৫ ডলার নির্ধারিত হয়। প্রতিষ্ঠানটি উক্ত নির্ধারিত দরে সয়াবিন তেল সরবরাহে সম্মত হয়। যা বর্তমান বাজার দরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। দরপত্রের বৈধতার মূল মেয়াদ ২৭ ডিসেম্বর পর্যন্ত। আগামী ২০২৩ সালের ২০ ফেব্রুয়ারির মধ্যে সয়াবিন তেল জাহাজীকরণ সম্পন্ন করতে হবে।

এ বিষয়ে সরবরাহকারী তার আবেদনে উল্লেখ করেন, তারা তাদের নিজ অর্থায়নে সয়াবিন তেলের গুণগতমান ও পরিমাণ যাচাই করার লক্ষ্যে দরপত্র মূল্যায়ন কমিটির ৪ জন সদস্যকে সয়াবিন তেল পিএসআই করানোর জন্য ব্যবস্থা গ্রহণ করবে।

সূত্র জানায়, দরপত্র মূল্যায়ন কমিটি কর্তৃক নির্ধারিত প্রতি লিটার সয়াবিন তেলের দর ও দাপ্তরিক প্রাক্কলিত দরের প্রতি লিটারের পার্থক্য (১.৬২-১.৩৫) বা ০.২৭ মার্কিন ডলার কম। নির্ধারিত দরে টিসিবির গুদাম পর্যন্ত খরচ প্রায় ১৬৩.১১ টাকা/লিটার যা ৭ ডিসেম্বর তারিখে স্থানীয় বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

আরও পড়ুন: বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু

উল্লেখ্য, বর্তমানে স্থানীয় বাজারে সয়াবিন তেলের প্রতি লিটারের গড় দাম ১৮৫ টাকা। নির্ধারিত দর বর্তমান বাজার মূল্য থেকে (১৮৫.০০-১৬৩.১১)=২১.৮৯ টাকা কম। সার্বিক অবস্থা পর্যালোচনা করে দরপত্র মূল্যায়ন কমিটি যুক্তরাষ্ট্র ভিত্তিক সরবরাহকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান সফিবেল ফুড অ্যান্ড বেভারেজ লিমিটডে (স্থানীয় এজেন্ট: গ্লোবিপ্যাক ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড) এর কাছ থেকে ২ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল সংগ্রহ করার প্রস্তাব সুপারিশ করেছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা