প্রতীকী ছবি
জাতীয়

সাইবার নিরাপত্তা বাড়ানোর নির্দেশ

সান নিউজ ডেস্ক: ব্যাংকিং খাতসহ বিভিন্ন ক্ষেত্রে সাইবার নিরাপত্তা বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা।

আরও পড়ুন: বিএনপির সঙ্গে কোয়ার্টার খেলা হয়েছে

সোমবার (১২ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আজ দুই-তিনটি বিষয়ে (নির্ধারিত আলোচ্যসূচির বাইরে) আলোচনা হয়েছে। এরমধ্যে একটি সাইবার সিকিউরিটির বিষয়। এখানে আরও জোর দিতে বলা হয়েছে।

আরও পড়ুন: সাংবাদিক হেনস্তা: পুলিশ সদস্য ক্লোজড

সচিব বলেন, বিশেষ কোনো কারণ নয়। আমরা গত দুই-তিন বছর থেকেই সাইবার নিরাপত্তার বিষয়টি দেখছিলাম। এক্ষেত্রে আরও আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করার জন্য, যাতে কোনোভাবেই ওয়েবসাইট হ্যাক করা না যায়।

‘আমি সম্প্রতি আমেরিকায় ছিলাম। ওখানেও দেখলাম দুই-তিনটি বড় বড় অফিসে হ্যাকিং হয়েছে। সেজন্য নিরাপত্তার স্বার্থে আমাদের আরও বেশি সচেতন হওয়া দরকার। কারণ, আমরা এখন আস্তে আস্তে ডিজিটাল ব্যাংকিংয়ের দিকে যাচ্ছি। সাইবার সিকিউরিটি তো জেনারেল একটি কনসেপ্ট’- বলেন মন্ত্রিপরিষদ সচিব।

এছাড়া ন্যাশনাল ডাটা সেন্টার ও সাবমেরিন ক্যাবলের নিরাপত্তা ইস্যুতেও নির্দেশনা দিয়েছে মন্ত্রিসভা।

আরও পড়ুন: চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ প্রস্তুত

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, আমাদের ন্যাশনাল ডাটা সেন্টারের সিকিউরিটির বিষয়ে আরেকটু স্ট্রংলি দেখতে বলা হয়েছে। সাবমেরিন ক্যাবলের পরে আরেকটি ক্যাবল অনুমোদন করা হয়েছে, সেগুলো যেন আরও দ্রুত কাজ করা হয় সেজন্য নির্দেশ দেওয়া হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা