জাতীয়

রাজধানীতে বাস উধাও, ভোগান্তি 

সান নিউজ ডেস্ক: বিএনপির সমাবেশকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে আজ (শনিবার) সকাল থেকেই রাজধানী ঢাকার রাস্তা থেকে বাস উধাও হয়ে গেছে। ব্যক্তিগত গাড়ির সংখ্যা ও সিএনজিচালিত অটোরিকশা চললেও অন্যান্য দিনের চেয়ে সেগুলোর সংখ্যাও কম। এতে করে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। অফিসমুখী বা বিভিন্ন কাজে বের হওয়া মানুষকে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন নারীরা।

আরও পড়ুন: শনাক্তে শীর্ষে জাপান

সকালে আসাদগেট, মোহাম্মদপুর, সংসদ মোড়, প্রগতি সরনি এলাকা ঘুরে দেখা যায় এসব এলাকায় বাস প্রায় চলছেই না। সকালে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে যারা বাসা থেকে বের হয়েছেন তাদের পড়তে হয়েছে বিপাকে। ঘণ্টাখানেক অপেক্ষা করে একটি বাসের দেখা মিলছে। অবশ্য রাস্তায় মানুষের সংখ্যাও অন্যান্য দিনের চেয়ে কম।

আসাদগেট মোড়ে কথা হয় বেসরকারি একটি প্রতিষ্ঠানের চাকরিজীবী সোলাইমান হকের সঙ্গে। তিনি বলেন, আধাঘণ্টার বেশি সময় ধরে দাঁড়িয়ে আছি। কিন্তু কোনো বাস পাইনি। আমাদের মতো আজ যাদের অফিস খোলা তারা তো বিপদে পড়ে গেলাম।

একই স্থানে অপেক্ষা করছিলেন ফারজানা ইয়াসমিন। তিনি বলেন, রাস্তায় নেমে শুনছি বাস নাকি নেই। মানুষের নানা ধরনের প্রয়োজন থাকে। আজ সারাদিন বাস না পেলে তো ভোগান্তির মাত্রা বেড়ে যাবে। বাস না থাকায় মানুষকে বিকল্প হিসেবে সিএনজিচালিত অটোরিকশা, মোটর সাইকেল, রিকশার ওপর নির্ভর করতে হচ্ছে। হাঁকা হচ্ছে দুই থেকে তিন গুণ বেশি ভাড়া

মোটরসাইকেল রাইড শেয়ার করেন রাকিবুল। তিনি বলেন, রামপুরা থেকে মিরপুর, শেওড়াপাড়া হয়ে আসাদগেট এসেছি। কিন্তু রাস্তায় হাতেগোনা দুই-একটা ছাড়া কোনো বাসের দেখা পাইনি। বাস না থাকায় মানুষকে বিকল্প হিসেবে সিএনজিচালিত অটোরিকশা, মোটর সাইকেল, রিকশার ওপর নির্ভর করতে হচ্ছে।

রফিকুল আলম নামে এক ব্যক্তি বলেন, বাসের জন্য অপেক্ষা না করে সিএনজি নিয়ে নিচ্ছি। বাস বন্ধ করে এইভাবে ভোগান্তি দেওয়াটা ঠিক হয়নি।

আরও পড়ুন: মানবাধিকার সুরক্ষায় সরকার বদ্ধপরিকর

বাইক চালক সুমন বলেন, বাস না থাকায় আজকে রাস্তায় বাইক চলছে বেশি। অন্যান্য দিন মোড়ে মোড়ে বাইক দেখা গেলেও আজ তার সংখ্যা কম। কারণ বেশিরভাগই রাইডে আছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা