জাতীয়

অর্থনৈতিক অবস্থা ভালো হবে

সান নিউজ ডেস্ক: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমাদের দেশেও মূল্যস্ফীতি কিছুটা কমেছে। আগামী মাসে এটা আরও কমে যাবে। কারণ সামনে নতুন ধান, সবজির মৌসুম। সামনে আমাদের অর্থনৈতিক অবস্থা আরও ভালো হবে।

আরও পড়ুন: করোনার চতুর্থ ডোজ দেওয়ার সুপারিশ

বুধবার (৩০ নভেম্বর) রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকার এখন কিছুটা চাপে রয়েছে। প্রধানমন্ত্রী সবাইকে বলছেন মিতব্যয়ী হতে। মূল্যস্ফীতি এখন নিম্নগামী। খাদ্য, তেল, গ্যাসের দাম কমছে। আমাদের দেশেও মূল্যস্ফীতি কিছুটা কমেছে। আগামী মাসে এটা আরও কমে যাবে। কারণ সামনে নতুন ধান, সবজির মৌসুম। সামনে আমাদের অর্থনৈতিক অবস্থা আরও ভালো হবে।

আমাদের ব্যাংকিং খাত নিয়ে এখন অনেক আলোচনাই হচ্ছে। কিছু কিছু বিষয় গণমাধ্যমেও আসছে। তবে দু’একটি ঘটনার কারণে গোটা ব্যাংকিং ব্যবস্থা নিয়ে রায় দেওয়া উচিৎ নয়।

আরও পড়ুন: মৃত্যুতে শীর্ষে জাপান

তিনি আরও বলেন, এখানে আইন রয়েছে, অন্যায় হয়ে থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কোনো ব্যাংকই দেউলিয়া হবে না। কয়েকদিন আগে একটা গুজব ছড়িয়েছিল যে ব্যাংকে টাকা পাওয়া যাচ্ছে না। যেটা সম্পূর্ণ ভুল। একটা শ্রেণি অসৎ উদ্দেশ্যে এসব গুজব ছড়ায়।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা