স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (ফাইল ছবি)
জাতীয়

জঙ্গিদের নিয়ে আমরাও উদ্বিগ্ন

সান নিউজ ডেস্ক: কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে জঙ্গিরা থাকে। এই জঙ্গিদের নিয়ে আপনারা যেমন উদ্বিগ্ন আমরাও উদ্বিগ্ন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আরও পড়ুন: ২৫ পুলিশ কর্মকর্তা বদলি

মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে গাজীপুরের কাশিমপুর কারা কমপ্লেক্সের প্যারেড গ্রাউন্ডে ৬০তম কারারক্ষী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের শপথ এবং কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, তারা (জঙ্গি) দীর্ঘদিন ধরে একটা পরিকল্পনা করেই ওই কাণ্ডটি (পালিয়েছে) ঘটিয়েছে। যেখানে আমাদের দুর্বলতা ছিল। সেই দুর্বলতার ফাঁক ফোঁকর দিয়েই এরা বেরিয়ে গেছে। এ দুর্বলতাটা কে তৈরি করেছিল, কারা এজন্য দায়ী, কারা এই সুযোগ-সুবিধা ওভারলোক করেছে কিংবা কার গাফিলতি আছে, সেগুলোর জন্য দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির প্রতিবেদন আমাদের কাছে এখনো পৌঁছায়নি। তদন্ত রিপোর্ট আসলে সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। কারাগার থেকে আসামি স্থানান্তরের সময় তিনি কারা কর্মকর্তা ও সংশ্লিষ্টদের অধিকতর সতর্কতা অবলম্বন করতে বলেন।

আরও পড়ুন: জিএম কাদেরের দায়িত্ব পালনে বাধা নেই

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (সুরক্ষা সেবা বিভাগের) সচিব মো. আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী হোসেন, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হক, গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান, কারা উপ-মহাপরিদর্শক এ কে এম ফজলুল হক, মো. জাহাঙ্গীর কবির, কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা, কোর্সটির প্রধান প্রশিক্ষক ও কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম, কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের সুপার হালিমা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কারাগারে আটক বন্দিদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দেশ ও বিদেশের শ্রম বাজারের চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে ৩৮টি কারাগারে ৩৯টি ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে সকল কারাগারকে এই প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। কারাগারে বন্দিদের শ্রমে উৎপাদিত পণ্য সামগ্রীর বিক্রয়লদ্ধ অর্থ থেকে ৫০ শতাংশ লভ্যাংশ বন্দিদের মজুরি হিসেবে দেওয়া হচ্ছে। যা বন্দিরা পরিবারের নিকট প্রেরণ করতে পারছেন।

আরও পড়ুন: আমাদের লড়াইটা দুর্নীতির বিরুদ্ধে

তিনি বলেন, কারা কর্মকর্তা-কর্মচারীদের শারীরিক উৎকর্ষ ও কর্ম দক্ষতা বৃদ্ধির লক্ষে বর্তমান সরকারের আন্তরিকতায় রাজশাহীতে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কাজ চলমান রয়েছে, যা অল্প কিছু দিনের মধ্যেই শেষ হবে। এছাড়া ঢাকার কেরানীগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব কারা প্রশিক্ষণ একাডেমি নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

কারা কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা কারাগার থেকে আসামি স্থানান্তরের সময় অধিকতর সতর্কতা অবলম্বন করবেন। শৃঙ্খলা ও মানবিকতাকে প্রাধান্য দিয়ে অনিয়ম ও দুর্নীতিকে প্রতিরোধ করবেন। কারা অভ্যন্তরে বিধি বহির্ভূত নিষিদ্ধ দ্রব্য প্রবেশ করতে যেন না পারে, সেদিকে আপনাদের সর্বদা সজাগ দৃষ্টি রাখতে হবে।

আরও পড়ুন: ভিভিআইপি গাড়ির জন্য রাস্তা বন্ধ নয়

এদিন অনুষ্ঠানে নবীন কারারক্ষীদের মধ্য থেকে বেস্ট ড্রিলে নরসিংদী জেলা কারাগারের রনি দেওয়ান, বেস্ট পিটিতে প্রথম খাগড়াছড়ি জেলা কারাগারের মো. রবিউল ইসলাম, বেস্ট ফায়ারে মেহেরপুর জেলা কারাগারের মো. ইমানুর রহমান ও সর্ববিষয়ে চৌকষ ক্যাটাগরিতে মানিকগঞ্জ জেলা কারাগারের নবীন কারারক্ষী মিন্টু ঘোষকে কৃতী প্রশিক্ষণার্থীর পুরস্কার দেওয়া হয়। ৬ মাস মেয়াদি এ প্রশিক্ষণ শুরু হয় চলতি বছরের ২৯ মে। এ কোর্সে ৩০১ জন নবীন কারারক্ষী অংশ নেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা