২৩ জেলা পেল নতুন ডিসি
জাতীয়

২৩ জেলা পেল নতুন ডিসি

সান নিউজ ডেস্ক : বাংলাদেশের ২৩ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে সরকার।

আরও পড়ুন : জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ১

বুধবার (২৩ নভেম্বর) রাতে এই নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ঢাকা, কুমিল্লা, পটুয়াখালী, টাঙ্গাইল, বরিশাল, সুনামগঞ্জ, খুলনা, গোপালগঞ্জ, চট্টগ্রাম, কুড়িগ্রাম, রংপুর, সিরাজগঞ্জ, ঝালকাঠি, ফরিদপুর, খাগড়াছড়ি, ময়মনসিংহ, বগুড়া, কিশোরগঞ্জ, নীলফামারী, লালমনিরহাট, কক্সবাজার, জয়পুরহাট ও মাগুরায় নতুন জেলা প্রশাসক নিয়োগ পেয়েছে।

চট্টগ্রামের ডিসিকে ঢাকার ডিসি, কিশোরগঞ্জের ডিসি মোহাম্মদ শামীম আলমকে কুমিল্লা, জয়পুরহাটের ডিসি শরিফুল ইসলামকে পটুয়াখালী, বরিশালের ডিসি জসীম উদ্দীন হায়দারকে টাঙ্গাইল, সুনামগঞ্জের ডিসি জাহাঙ্গীর হোসেনকে বরিশাল ও নীলফামারী ডিসি খন্দকার ইয়াসির আরেফীনকে খুলনার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।

আরও পড়ুন : বিশ্বকাপে টিম নেই, এটা কষ্ট দেয়

ধর্ম প্রতিমন্ত্রীর একান্ত সচিব দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী সুনামগঞ্জ, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব কাজী মাহবুবুল আলম গোপালগঞ্জ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান চট্টগ্রাম, অর্থ বিভাগের উপসচিব মোহাম্মদ সাইফুল আরিফ কুড়িগ্রাম, রাজশাহীর স্থানীয় সরকারের উপপরিচালক চিত্রলেখা নাজনীন রংপুর, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মীর মোহাম্মদ মাহবুবুর রহমান সিরাজগঞ্জ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ফারাহ গুল নিঝুম ঝালকাঠি, পানিসম্পদ উপমন্ত্রীর একান্ত সচিব কামরুল আহসান তালুকদার ফরিদপুর, খাদ্যসচিবের একান্ত সচিব মো. সাইফুজ্জামান খাগড়াছড়ি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোস্তাফিজুর রহমান ময়মনসিংহ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. সাইফুল ইসলাম বগুড়ার ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন।

এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদকে কিশোরগঞ্জ, স্থানীয় সরকার বিভাগের উপসচিব পংকজ ঘোষকে নীলফামারী, জাতীয় গৃহায়ন কতৃর্পক্ষের সচিব মোহাম্মদ উল্লাহকে লালমনিরহাট, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মুহাম্মদ শাহীন ইমরানকে কক্সবাজার, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের পরিচালক সালেহীন তানভীর গাজীকে জয়পুরহাট এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ আবু নাসের বেগকে মাগুরার ডিসি করা হয়েছে।

আরও পড়ুন : হঠকারী সিদ্ধান্ত নেব না

বাংলাদেশ সরকারের উপসচিব পদ মর্যাদার কর্মকর্তাদের জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়। জেলা পর্যায়ে ডিসি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব করেন।

ডিসি জেলার সাধারণ প্রশাসনিক কার্যক্রম, জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে জেলার আইনশৃঙ্খলা রক্ষা এবং কালেক্টর হিসেবে ভূমি ব্যবস্থাপনা বিষয়গুলো দেখে থাকেন।

আরও পড়ুন : বিএনপির হুংকারে কাজ হবে না

এছাড়া নির্বাচিত সরকারের বিশেষ কর্মসূচি এবং চলমান সকল উন্নয়নমূলক কাজে জেলা প্রশাসক তদারকি করে থাকেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা