জাতীয়

তিনমাসে দুর্নীতি দূর করতে ১০ কর্মকর্তার উইং চান অতিরিক্ত সচিব

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রীর কাছে ১০ জন সৎ কর্মকর্তার উইং গঠনের প্রস্তাব দিয়েছেন আলোচিত অতিরিক্ত সচিব মো. মাহবুব কবীর মিলন। এই উইং তিনমাসের মধ্যে দেশের সব খাতের দুর্নীতি দূর করবে বলেও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি।

রেলওয়ে মন্ত্রণালয়ের এই অতিরিক্ত সচিব ফেসবুক টকশোতে তার এই মনোভাব প্রকাশ করেছেন।

তিনি বলেছেন, ‘আমরা খুব শখ আমি প্রধানমন্ত্রীর কাছে একটা কথা বলবো। আমাকে ১০ জন সৎ কর্মকর্তা দেওয়া হোক এবং সেই ১০ জন কর্মকর্তা আমি নিজে নির্বাচন করবো। আমাদের একটা অফিস থাকবে। প্রয়োজনে আমরা বন্ড সই করবো। আমরা মাত্র তিনমাস সময় নেবো। এই তিনমাসে মানুষের মুখে হাসি ফুটাবো। আমি চ্যালেঞ্জ করছি, আমি বিশ্বাস করি, আমি পারবো। পুরো দেশকে পরিবর্তন করে ফেলবো। আর যদি না পারি তিনমাস পরে যে শাস্তি দেবেন, তা মাথা পেতে নেবো।’

‘তবে আমরা কোনো মন্ত্রণালয় বা অধিদপ্তরের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবো না। আমাদের কাজের পূর্ণ স্বাধীনতা দিতে হবে। আর একমাত্র প্রধানমন্ত্রীর কাছে আমরা জবাবদিহি করতে বাধ্য থাকবো।’

মো. মাহবুব কবীর মিলন এ সময়ের একজন আলোচিত সৎ বলে পরিচিত ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা। চাকরি জীবনে যখন যেখানে দায়িত্বে ছিলেন ও আছেন নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাচ্ছেন তিনি। তিনমাসে সবকিছু যে পরিবর্তনের অঙ্গীকার করেছেন, সে সম্পর্কে তিনি বলেন, ‘আমার বিশ্বাস আমি পারবো।’ এজন্য সুযোগ চেয়ে সাধারণ মানুষকেও পাশে চেয়েছেন তিনি।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বারিধারায় গাড়ির চাপায় শ্রমিক নিহত

রাজধানীর বারিধারায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যাওয়া একটি প্রাইভ...

মৌলভীবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ

দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ভর্তি না করায় ডিপ্লোমা পর্যায়ের ৮৬টি কারিগরি শিক্ষাপ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা