রাজধানীতে ঢুকেছে বন্যার পানি
জাতীয়

রাজধানীতে ঢুকেছে বন্যার পানি

নিজস্ব প্রতিবেদক:

রাজধানী ঢাকার চারপাশে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। দিনে দিনে বন্যার পানি আরও ফেঁপে উঠছে। এরই মধ্যে ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কিছু এলাকা বন্যার পানিতে তলিয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭০ নম্বর ওয়ার্ডের ডেমরা থানার নলছাটা, দুর্গাপুর, তাম্বুরাবাদ, ধিত্পুর, খলাপাড়া, ঠুলঠুলিয়া, আমুলিয়া-মেন্দিপুর এলাকার নিম্নাঞ্চল বালু নদের পানিতে প্লাবিত হয়েছে।

ডিএসসিসির ৭৫ নম্বর ওয়ার্ডের খিলগাঁওয়ের বিচ্ছিন্ন এলাকাগুলোর মধ্যে ইদারকান্দি, ফকিরখালী, দাসেরকান্দি ও গজাইরাপাড়ার রাস্তাঘাট ও নিম্নাঞ্চল পানিতে ডুবে গেছে। ওয়ার্ডের নিম্নাঞ্চলের কমপক্ষে ৩ কিলোমিটার রাস্তা তলিয়ে গেছে। কোথাও কোথাও কোমরপানি জমেছে।

এছাড়া ডিএসসিসির ৬, ৭১, ৭৩ ও ৭৫ নম্বর ওয়ার্ডের প্রায় অধিকাংশ এলাকায় বন্যার পানি ছড়িয়ে পড়েছে।

অন্যদিকে টানা বৃষ্টিতে বংশী ও ধলেশ্বরী নদীর পানি বাড়ায় প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। ডুবেছে ধামরাইয়ের ৮টি ও সাভারের ৫টি ইউনিয়নের রাস্তা-ঘাট, ফসলি জমি ও মাছের ঘের। আশুলিয়ায় বানের পানির সাথে শিল্পবর্জ্য মিশে দূষিত হচ্ছে পরিবেশ।

এছাড়া রাজবাড়ী, শরীয়তপুর, মানিকগঞ্জ ও মাদারীপুরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। তবে এখনও বিপদসীমার ওপরে রয়েছে পদ্মার পানি।

এদিকে উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে দুর্গত এলাকায় মানবেতর দিন কাটছে বানভাসিদের।

সান নিউজ/ আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

মেলানিয়ার সঙ্গে ডা. জুবাইদার সাক্ষাৎ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠা...

বারিধারায় গাড়ির চাপায় শ্রমিক নিহত

রাজধানীর বারিধারায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যাওয়া একটি প্রাইভ...

মৌলভীবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা