জাতীয়

ঈদের দিনে হালকা বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক:

প্রবল মৌসুমী বায়ুর প্রভাবে দেশের উপকূলীয় এলাকাসহ বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হচ্ছে। মঙ্গলবার (২৮ জুলাই) নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এই আবহাওয়া বৃহস্পতিবার (৩০ জুলাই) পর্যন্ত একই রকম থাকতে পারে। এরপর আবহাওয়ার উন্নতি হবে। কমে যাবে ঝড়ো হাওয়ার গতি। সেই হিসেবে আগামী ৩১ ও ১ আগস্ট আবহাওয়া আজকের তুলনায় ভালো থাকবে বলে আশা করছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিদফতর জানায়, রাত ১টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

তবে আবহাওয়াবিদরা বলছেন, এখনই ঈদের আবহাওয়ার পূর্বাভাস দেওয়া ঠিক হবে না। আমরা একদিন আগে জানাতে চাই। তবে এখন যে অবস্থা আছে, আবহাওয়ার সেটি আগামী ৩০ জুলাই পর্যন্ত থাকবে। এরপর অন্য কোনও সমস্যা না হলে আবহাওয়ার উন্নতি হবে। সেই হিসেবে আগামী ৩১ জুলাই, ১ ও ২ আগস্ট হালকা বৃষ্টি হতে পারে। তবে এখনকার মতো ভারী কিছু না হওয়ার সম্ভাবনা আছে।

এদিকে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়- রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা, সিলেট, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পার। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে।

আজ দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে নেত্রকোনায় ৯৪ মিলিমিটার। এছাড়া ঢাকা বিভাগের মধ্যে ফরিদপুরে ৪৭, চট্টগ্রাম বিভাগের মধ্যে মাইজদীকোটে ৪৮, সিলেটে ৩৪, রাজশাহী বিভাগের মধ্যে বগুড়ায় ১৬, রংপুর বিভাগের মধ্যে তেঁতুলিয়ায় ৪৫, খুলনা বিভাগের মধ্যে যশোরে ৩৯ এবং বরিশাল বিভাগের মধ্যে পটুয়াখালীতে ২৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

মেলানিয়ার সঙ্গে ডা. জুবাইদার সাক্ষাৎ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠা...

বারিধারায় গাড়ির চাপায় শ্রমিক নিহত

রাজধানীর বারিধারায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যাওয়া একটি প্রাইভ...

মৌলভীবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা