জাতীয়

হ্যান্ড স্যানিটাইজার সম্পর্কে আদালতের নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক:

করোনা থেকে হাতকে ভাইরাসমুক্ত রাখতে ব্যবহৃত হ্যান্ড স্যানিটাইজার, জীবাণুনাশক স্প্রেসহ এ রকম দ্রব্যের গায়ে দাহ্য পদার্থ উল্লেখ করে সতর্কতামূলক নির্দেশনা যুক্ত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

জনস্বার্থে দায়ের করা রিটের শুনানি নিয়ে বুধবার (২৯ জুলাই) বিচারপতি তারিক উল হাকিমের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদেশে দুই সপ্তাহের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তর, ঔষধ প্রশাসন অধিদপ্তর এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশনা দেওয়া হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন রিটকারী অ্যাডভোকেট মো. মাহফুজুর রহমান মিলন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত ও সহকারী অ্যাটর্নি জেনারেল সায়েম মোহাম্মদ মুরাদ।

পরে অমিত দাসগুপ্ত বলেন, 'হ্যান্ড স্যানিটাইজার, জীবাণুনাশক স্প্রেসহ অনুরূপ দ্রব্যগুলোতে ব্যবহৃত উপাদানগুলো অত্যন্ত দাহ্য পদার্থ। এই দ্রব্যগুলোর গায়ে সতর্কতামূলক নির্দেশনা না থাকায়, অজ্ঞতাবশতঃ এসব দ্রব্য ব্যবহারে প্রায়শই দুর্ঘটনা ঘটছে। সম্প্রতি এ ধরনের দুর্ঘটনায় একজন ডাক্তার মৃত্যুবরণ করেছেন। তাই হ্যান্ডস্যানিটাইজার, জীবাণুনাশক স্প্রেসহ অনুরূপ দ্রব্যগুলোর গায়ে সতর্কতামূলক নির্দেশনা যুক্ত করতে জাস্টিস ওয়াচ ফাউন্ডেশনের পক্ষে অ্যাডভোকেট মো. মাহফুজুর রহমান মিলন রিটটি করেন।'

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বারিধারায় গাড়ির চাপায় শ্রমিক নিহত

রাজধানীর বারিধারায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যাওয়া একটি প্রাইভ...

মৌলভীবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ

দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ভর্তি না করায় ডিপ্লোমা পর্যায়ের ৮৬টি কারিগরি শিক্ষাপ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা