তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ (ফাইল ছবি)
জাতীয়

আ’লীগেরও কিছু ভুল-ত্রুটি রয়েছে

সান নিউজ ডেস্ক: পৃথিবীর কোনও সরকারই শতভাগ নির্ভুল কাজ করতে পারে না। তাই আওয়ামী লীগেরও কিছু ভুল-ত্রুটি রয়েছে। আগামীতে ক্ষমতায় গেলে সেই ভুলগুলো শুধরে দেশকে আরও সামনের দিকে এগিয়ে নিতে কাজ করবে সরকার বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরের পর নাটোরের গুরুদাসপুরে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

এ কারণে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে নেতাকর্মীসহ সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

আরও পড়ুন: ‘যুদ্ধ এখনই বন্ধ করতে হবে’

ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি ক্ষমতায় গেলে তারেক জিয়ার নেতৃত্বে আবারও হাওয়া ভবনের দুর্নীতিসহ দেশকে তারা পেছনের দিকে নিয়ে যাবে। আবারও হবে বাংলা ভাই, বোমা ফাটবে একসাথে ৫ হাজার জায়গায়। আওয়ামী লীগ দেশকে নিয়ে যেতে চায় সামনে। বিএনপি দেশকে নিতে চায় পেছনে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর শুধু উন্নয়ন করেছে।

তথ্যমন্ত্রী বলেন, ২০০৮ সালে আওয়ামী লীগের স্লোগান ছিল ডিজিটাল বাংলাদেশ, যা আজ বাস্তবায়ন হয়েছে। এখন দেশের প্রতি মানুষের হাতে ফোন আর ইন্টারনেট। এর ফলে আগে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকার শিক্ষার্থীরা ভর্তি হতে পারতেন, এখন বেশি ভর্তি হন ঢাকার বাইরের শিক্ষার্থীরা। তারা অনলাইনে ফরম পূরণ ও পরীক্ষায় অংশ নিয়ে ভর্তি হচ্ছেন। এ ছাড়া দেশের বিভিন্ন সেবা এখন ডিজিটালাইজড হয়েছে, যার ফলে কমেছে মানুষের ভোগান্তি।

আরও পড়ুন: কারচুপি করলে কঠোর ব্যবস্থা

‘এরপর ২০১৮ সালে আওয়ামী লীগের স্লোগান ছিল গ্রাম হবে শহর, যা এখন বাস্তবায়িত হয়েছে। এখন প্রতিটি গ্রামে বিদ্যুৎ, ইন্টারনেট ইত্যাদি সেবা ছাড়াও গ্রামের রাস্তাঘাট, অবকাঠামো সব কিছুরই পরিবর্তন হয়েছে। বেড়েছে মানুষের আয়। এখন একজন লেবার এক দিনের পারিশ্রমিক দিয়ে ১২-২০ কেজি চাল কিনতে পারেন। এভাবে বিভিন্ন সেক্টরে উন্নয়নের কারণে বাংলাদেশ এখন হয়েছে উন্নতির রোল মডেল।’

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের এই সিনিয়র নেতা বলেন, আওয়ামী লীগের এমন উন্নয়নের বিপরীতে তারেক জিয়ার কথামতো বিএনপির স্লোগান হয়েছে টেক ব্যাক বাংলাদেশ। অর্থাৎ তারা দেশকে আবারও পেছনে নিতে চায়।

আরও পড়ুন: কালোবাজারিদের ধরিয়ে দিন

এর আগে, উপজেলা আওয়ামী লীগের ওই সম্মেলন উদ্বোধন করেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য আব্দুল কুদ্দুস। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। আরও উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী অ্যাড. জুনাইদ আহমেদ পলক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান প্রমুখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা