জাতীয়

ঢাকায় আসছেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট

সান নিউজ ডেস্ক: আজ শনিবার (১২ নভেম্বর) তিন দিনের সফরে ঢাকায় আসছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার তিন দিনের সফরে । এ সময় তার সঙ্গে থাকবেন বাংলাদেশ ও ভুটানের জন্য নিয়োগ পাওয়া নতুন কান্ট্রি ডিরেক্টর আব্দোলায়ে সেক।

আরও পড়ুন : ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজের উদ্বোধন

ঢাকা অফিসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাইজার তার তিন দিনের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি সেকের সঙ্গে পরিচয়ও করিয়ে দেবেন। সেক আগামী ২০২৩ সালের ১ জানুয়ারিতে বাংলাদেশ ও ভুটানের বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টরের পদে নিযুক্ত হবেন। তারা বিশ্বব্যাংক অর্থায়নপুষ্ট একটি প্রকল্পও পরিদর্শন করবেন।

সংস্থাটির ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার জানানো হয়, বিশ্বব্যাংকের নতুন কান্ট্রি ডিরেক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন আব্দোলায়ে সেক। তিনি আগামী বছরের ১ জানুয়ারি বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর হিসেবে ঢাকা অফিসে যোগ দেবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভাইস প্রেসিডেন্ট রাইজার বলেছেন, আমি বাংলাদেশে সফরে আসতে পেরে আনন্দিত। আমি বাংলাদেশ সরকারের সঙ্গে গুরুত্বপূর্ণ সংস্কার নিয়ে আলোচনা করবো, যা বাংলাদেশকে টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির পথে রাখতে এবং জনগণের জন্য সুযোগ তৈরি করতে সাহায্য করবে।

আরও পড়ুন : মিয়ানমারকে আসিয়ানের হুমকি

নতুন কান্ট্রি ডিরেক্টর সেক বিজ্ঞপ্তিতে বলেছেন, দারিদ্র্য হ্রাস, জলবায়ু পরিবর্তনের অভিযোজন এবং দুর্যোগ ঝুঁকির প্রস্তুতি এবং স্কুলে ভর্তির ক্ষেত্রে লিঙ্গ সমতাসহ উন্নয়নের অনেক ক্ষেত্রেই বাংলাদেশের একটি চিত্তাকর্ষক রেকর্ড রয়েছে। আমি বাংলাদেশের সরকার এবং জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ। কারণ দেশটি ২০৩১ সালের মধ্যে উচ্চ-মধ্যম আয়ের দেশের মর্যাদা অর্জনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা