পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন (ফাইল ছবি)
জাতীয়

বিএনপি অযথাই অপপ্রচার চালাচ্ছে

সান নিউজ ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ২০১৯ থেকে ২০২১ সালে যুক্তরাষ্ট্রে বিনাবিচারে ৩ হাজার ৭৬ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

আরও পড়ুন: চীনের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব ঐতিহাসিক

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২০১৯ থেকে ২০২১ এই তিন বছরে আমেরিকায় (যুক্তরাষ্ট্র) তাদের পুলিশ কর্তৃক ৩ হাজার ৭৬ জন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। সে দেশে নিখোঁজ হয়েছেন ১৫ লক্ষাধিক। আর একই সময়ে বাংলাদেশে একইভাবে নিহত হয়েছেন মাত্র তিনজন। নিখোঁজ হয়েছে হাতেগোনা কয়েকজন। তারপরও সবাই এখানকার মানবাধিকার পরিস্থিতি নিয়ে উচ্চবাচ্য করে। যারা মানবাধিকার নিয়ে বারবার চিৎকার চেঁচামেচি করে তাদের লজ্জা হওয়া উচিত।

সোমবার (৭ নভেম্বর) বিকেলে সিলেটের রিকাবীবাজারের কবি নজরুল অডিটোরিয়ামে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: গিনিতে সড়ক দুর্ঘটনায় নিহত ২৪

ড. মোমেন বলেন, বিএনপি আমলে মাত্র ছয় বিলিয়ন ডলারের রপ্তানি ছিল, আর বর্তমান সরকারের আমলে এই রপ্তানি উন্নীত হয়েছে ৬০ বিলিয়ন ডলারে, যা তাদের তুলনায় ছয় গুণ বেশি।

তিনি আরও বলেন, বিএনপি সরকারের তুলনায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ১০ গুণ বেশি রয়েছে। রিজার্ভ নিয়ে বিএনপি অযথাই অপপ্রচার চালাচ্ছে। গত ১৪ বছরে বাংলাদেশে দারিদ্র্যসীমা অর্ধেকে নেমে এসেছে, এটি বিশ্বের মধ্যে রেকর্ড।

আরও পড়ুন: ইমরানের ওপর হামলা সাজানো নাটক

সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের দিনব্যাপী প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ।

জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা আহমদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ প্রমুখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা