পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান (ফাইল ছবি)
জাতীয়

দেশে টাকার সংকট রয়েছে

সান নিউজ ডেস্ক: আমরা ডলার ব্যবহার করি না। টাকা থাকলে ডলার হয়। বাংলাদেশে টাকার সংকট রয়েছে ডলারের নয় বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

আরও পড়ুন: প্রশ্নফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা

পরিকল্পনামন্ত্রী বলেন, চাল-ডাল, গরু-ছাগল, আম যত বেশি উৎপাদন করবো সেগুলো বিক্রি করে টাকা পাবো। আর ডলার তখন লাগে যখন আমরা বিদেশ থেকে কিছু দেশে আনতে চাই। ফলে ডলারের কোনো সংকট নেই। টানাটানি আছে এ মুহূর্তে। সেটা আগামীতে কমে যাবে। তবে আমাদের দেশে উৎপাদন বাড়াতে হবে।

রোববার (৬ নভেম্বর) সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার রিসোর্স সেন্টার (ইউআরসি) ভবন উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কথা একটাই ঘরে বসে সাহেবগিরি করা চলবে না। কাজ না করে বসে থাকলে এ মানুষ দিয়ে দেশের কোনো ফায়দা নেই। যিনি সকালে ঘুম থেকে উঠে মাঠে চলে যান তিনি প্রকৃত হিরো।

এসময় সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম, আওয়ামী লীগ নেতা আবুল কালাম ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা