জাতীয়

জানুয়ারির শুরুতে র‌সিক নির্বাচন

সান নিউজ ডেস্ক: নির্বাচন ক‌মিশনার মো. আলমগীর বলেছেন, চল‌তি বছ‌রের ডিসেম্বরের শেষ সপ্তা‌হে অথবা আগামী বছ‌রের জানুয়ারির শুরু‌তে রংপুর সি‌টি কর‌পো‌রেশন (রসিক) নির্বাচন অনুষ্ঠিত হ‌বে।

আরও পড়ুন: করোনায় আরও ৪ জনের মৃত্যু

রোববার (৩০ অক্টোবর) রাজধানীর আগারগাঁও‌য়ে নির্বাচন ভব‌নে নিজ দপ্ত‌রে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তি‌নি।

ইসি আলমগীর জানান, রংপুরের নির্বাচ‌নের বিষ‌য়ে এখনও আনুষ্ঠানিক কো‌নো সিদ্ধান্ত হয়‌নি। ত‌বে আগামী ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির শুরুর দি‌কে এ নির্বাচন অনুষ্ঠা‌নের প‌রিকল্পনা র‌য়ে‌ছে। নির্বাচ‌নের বিষ‌য়ে চূড়ান্ত সিদ্ধান্ত ক‌মিশন বৈঠ‌কে হ‌বে।

তিনি আরও জানান, নভেম্বরের প্রথম সপ্তা‌হেই তফ‌সিল ঘোষণা হ‌বে। আর অন্যান্য নির্বাচ‌নের ম‌তো র‌সিকেও সি‌সি ক্যামেরা ব্যবহার করা হ‌বে কিনা সে ব্যাপা‌রে অবস্থা বুঝে সিদ্ধান্ত নেওয়া হ‌বে।

আরও পড়ুন: আপিল ও ডেথ রেফারেন্স শুনানি সোমবার

প্রসঙ্গত, গত ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আস‌নের উপ-নির্বাচ‌নে সি‌সি ক্যামেরায় অনিয়ম দে‌খে ভোট বন্ধ ঘোষণা ক‌রে ইসি। এ নির্বাচ‌নের বিষ‌য়ে সিদ্ধান্ত আট‌কে আছে তদন্ত ক‌মি‌টির প্রতি‌বেদ‌নে। ক‌মি‌টি প্রতি‌বেদন জমা দি‌লেও এখনও এ বিষ‌য়ে কিছু জা‌নেন না ব‌লে দাবি ক‌রে‌ছেন ইসি আলমগীর।

তি‌নি ব‌লেন, গত বৃহস্প‌তিবার রি‌পোর্ট জমা দি‌লেও এখনও সেটা নি‌য়ে বসা হয়‌নি। তাই গাইবান্ধার ভোট নি‌য়ে পরবর্তী‌তে কী হ‌বে এখনই মন্তব্য কর‌ছি না।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা