প্রতীকী ছবি
জাতীয়

জার্মানি-যুক্তরাজ্যে যাচ্ছেন রাষ্ট্রপতি

সান নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ১৬ দিনের সফরে জার্মানি ও যুক্তরাজ্যে যাচ্ছেন। এ সময়ে রাষ্ট্রপতি জার্মানির একটি হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা এবং লন্ডনের একটি চক্ষু হাসপাতালে চক্ষু পরীক্ষা করাবেন। এ উদ্দেশ্যে আগামী শনিবার (২৯ অক্টোবর) তিনি ঢাকা ত্যাগ করবেন।

আরও পড়ুন: আ’লীগের ওপরে মানুষের আস্থা আছে

শুক্রবার (২৮ অক্টোবর) রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন।

রাষ্ট্রপতির প্রেসসচিব মো. জয়নাল আবেদীন বলেন, কাতার এয়ারওয়েজের একটি ভিভিআইপি ফ্লাইট রাষ্ট্রপতি ও তার সহধর্মিণীকে নিয়ে শনিবার বাংলাদেশ সময় রাত ৩টা ২০মিনিটে ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। রাষ্ট্রপতি জার্মানির একটি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা ও লন্ডনের একটি চক্ষু হাসপাতালে চোখের পরীক্ষা করাবেন।

আরও পড়ুন: ২৪ ডিসেম্বর আ’লীগের ২২তম কাউন্সিল

তিনি আরও বলেন, রাষ্ট্রপতি আগামী ১৩ নভেম্বর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। রাষ্ট্রপতি আব্দুল হামিদ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন। জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালনকালে তিনি জার্মানি ও লন্ডনে তার স্বাস্থ্য পরীক্ষা করাতেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা