হাসান আল বলকিয়া। পুরনো ছবি
জাতীয়

ঢাকায় আসছেন ব্রুনাইয়ের সুলতান

সান নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি আবদুল হামিদের আমন্ত্রণে তিন দিনের এক রাষ্ট্রীয় সফরে ১৪ অক্টোবর বাংলাদেশে আসছেন ব্রুনাইয়ের হাসান আল বলকিয়া। তবে সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ব্রুনাইয়ের সুলতানের আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: ফের শীর্ষে ফ্রান্স ও যুক্তরাষ্ট্র

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। এ সময় দুদেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে। এছাড়া দ্বৈত কর পরিহার এবং বিনিয়োগসংক্রান্ত বিষয় নিয়ে কাজ চলছে।

এছাড়া ব্রুনাইয়ে বর্তমানে ২৩ হাজার বাংলাদেশি বিভিন্ন খাতে কর্মরত আছেন। বাংলাদেশ থেকে আরও কর্মী নিয়োগের বিষয়ে আলোচনা হবে। সুলতাদের সফরে রোহিঙ্গা ইস্যু গুরুত্বের সঙ্গে আলোচনা করবে বাংলাদেশ। ব্রুনাই আসিয়ানের গুরুত্বপূর্ণ সদস্য। বাংলাদেশ রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আসিয়ানের জোরালো ভূমিকা চাইবে।

আরও পড়ুন: ইমরান খান পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাবাদী

বাংলাদেশ ২০২০ সালে মুজিব শতবর্ষ উদযাপনের সময়ে বিভিন্ন দেশের শীর্ষ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু কোভিডের কারণে অনেক নেতাই আসতে পারেননি। এখন ওইসব নেতাকে বাংলাদেশ সফরে আনার চেষ্টা করা হচ্ছে। ব্রুনাইয়ের সুলতানও ওই সময় আমন্ত্রিত অতিথি ছিলেন।

রাষ্ট্রপতি আবদুল হামিদ ব্রুনাইয়ের সুলতানের সম্মানে রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করবেন। তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অমর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। ব্রুনাইয়ের সুলতাদের সফরের বিস্তারিত কর্মসূচি এখন প্রণয়ন করা হচ্ছে।

আরও পড়ুন: পদার্থে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

ব্রুনাইয়ের হাসান আল বলকিয়ার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে জনশক্তি রপ্তানি, বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি সংগ্রহের সম্ভাবনা, কৃষি ও মৎস্য খাতে সহযোগিতা এবং হালাল খাদ্য নিয়ে সহযোগিতার বিষয়ে আলোচনা হবে।

বাংলাদেশ অনেক আগে ব্রুনাই থেকে জ্বালানি সংগ্রহ করেছে। তারপর তা নানা কারণে বন্ধ হয়ে যায়। এখন দেশটি থেকে জ্বালানি আমদানির বিষয়ে আলোচনা হবে। ব্রুনাইয়ের তেল-গ্যাসসহ জ্বালানির বিপুল রিজার্ভ রয়েছে।

আরও পড়ুন: শাকিব-বুবলীর পরকীয়ায় সংসার ভাঙে অপুর!

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৯ সালের এপ্রিলে ব্রুনাই সফর করেন। ব্রুনাইয়ের সুলতানের এটা ফিরতি সফর। সুলতানের সফরে কয়েকটি সমঝোতা ও চুক্তি নিয়ে আলোচনা চলছে। ব্রুনাইয়ের সঙ্গে জ্বালানি, শ্রমবাজার, সরাসরি বিমান চলাচল, প্রতিরক্ষা এবং নাবিকদের সনদের স্বীকৃতিবিষয়ক সমঝোতা সই হতে পারে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা