পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন
জাতীয়

শেখ হাসিনা এখন বিশ্ব জলবায়ু নেত্রী

সান নিউজ ডেস্ক: জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের পক্ষে জোরালো ভূমিকা পালন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব জলবায়ু নেত্রীতে পরিণত হয়েছেন বলে মন্তব্য করেছেন পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন।

আরও পড়ুন: মাদারীপুরের শিবচরে ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন

বুধবার (২৮ সেপ্টেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রধানমন্ত্রীর উল্লেখযোগ্য কর্মকাণ্ড ও বলিষ্ঠ কণ্ঠস্বর সমগ্র বিশ্বে প্রশংসিত হচ্ছে। জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তার পরামর্শ এখন বিশ্বের বিভিন্ন সভায় গৃহীত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বে রোল মডেল।

আরও পড়ুন: বৈশ্বিক সঙ্কটে ফায়দা লুটতে চায় বিএনপি

তিনি আরও বলেন, বাংলাদেশকে আর পেছনে ফিরে তাকাতে হবে না, শুধু সামনের দিকে এগিয়ে যাবে। দেশ যতদিন শেখ হাসিনার নেতৃত্বে থাকবে, ততদিন নিরাপদ থাকবে। দুঃখী মানুষের মুখে হাসি ফোঁটানোর জন্যই তিনি বেঁচে আছেন। তিনি দেশকে সুন্দরভাবে সাজিয়ে ফেলছেন। তার স্বপ্ন বাস্তবায়নে আমাদের সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করার কাজ সম্পন্ন করার জন্য শেখ হাসিনার দীর্ঘজীবন কামনা করেন শাহাব উদ্দিন।

এ সময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) ও কবি মো. মনিরুজ্জামান ‘একাত্তর একটি মহাকাব্য’ শীর্ষক কাব্যগ্রন্থ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর রচিত ‘বাংলাদেশের দেবদূত’ শিরোনামে একটি স্বরচিত কবিতা পাঠ করেন। তিনি উল্লেখ করেন, ‘তোমাকেই ঘিরে বাঙালি আশায় বুক বাধে....আবার জাগিবে বাঙালি, পৃথিবীর মানচিত্রে করে নিবে ঠাঁই, মর্যাদার উচ্চ আসনে বসবে স্বমহিমায়; বাংলাদেশের দেবদূত শেখ হাসিনার উচ্ছল হাসিতে উদ্ভাসিত হবে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ!’

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে ঘিরেই দেশের আগামী স্বপ্ন

সভায় মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. মিজানুল হক চৌধুরী, অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মো. মনিরুজ্জামান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল হামিদ এবং বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা