জাতীয়

ভবন থেকে পড়ে ছাত্রের মৃত্যু

সান নিউজ ডেস্ক : রাজধানীর বংশালের মিটফোর্ড রজনী বসাক লেনে সাততলার ছাদ থেকে পড়ে মো. জিসান (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। জিসান উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।

আরও পড়ুন : মার্কিন বিনিয়োগের আহ্বান

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতকে নিয়ে আসা আয়নাল হোসেন ঢাকা পোস্টকে বলেন, জিসান উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে বাসার সাততলার ছাদে যায়। পরে সাত থেকে অসাবধানতাবশত পড়ে চার তলায় আটকে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে রাতে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, জিসানের মা জেরিন সুলতানা মারা যাওয়ার পর থেকেই নানির কাছেই থাকতো। জিসানের বাড়ি যশোরে। তার বাবার নাম মো. আনোয়ার হোসেন। তারা বংশালের মিটফোর্ড রজনী বসাক লেন এলাকায় থাকতেন।

আরও পড়ুন : বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, গভীর রাতে আহত অবস্থায় কলেজছাত্রকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। পরে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবার জানিয়েছে, ছাদ থেকে পড়ে সে গুরুতর আহত হয়।
সিডনি প্রবাসী

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা