মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক (ফাইল ছবি)
জাতীয়

মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন নভেম্বরে

সান নিউজ ডেস্ক: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, চলতি বছরের নভেম্বর মাসে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: ডিবি পুলিশের ৭ সদস্যের কারাদণ্ড

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে জামালপুর সার্কিট হাউজ প্রাঙ্গণে সদর উপজেলার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের শুনানি গ্রহণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী মাসে নির্বাচনের সিডিউল ঘোষণা করা হবে। তবে এটা নির্ভর করে নির্বাচন কমিশনের ওপর। ইতোমধ্যে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এখন উনারা সিডিউল ঘোষণা করলেই নির্বাচন হবে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ইতোমধ্যে বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল আইডি কার্ড ও সনদ বিতরণ প্রায় ৪০ জেলায় শেষ হয়েছে এবং আগামী এক মাসের মধ্যে সব জেলায় বিতরণ কার্যক্রম শেষ হবে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

শুনানি গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অতিরিক্ত সচিব এসএম মাহবুবুর রহমান প্রমুখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা