ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী
জাতীয়

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আত্মার

সান নিউজ ডেস্ক: বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক সবচেয়ে উঁচুতে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

আরও পড়ুন: লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

তিনি বলেন, যতদিন বাংলাদেশে দায়িত্ব পালন করছেন, ভালোবাসা আর সন্তুষ্টির মধ্য দিয়ে কাজ করেছেন। সবার ভালোবাসা আর সন্তুষ্টি নিয়ে বাংলাদেশ থেকে যাচ্ছি।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বারিধারাস্থ ভারতীয় হাইকমিশন চ্যান্সেরি কমপ্লেক্স ভবনে বিদায়ী হাইকমিশনের নিমন্ত্রণে আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বাংলাদেশ এবং আমন্ত্রিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানিয়ে বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সর্ম্পক আত্মার। দুদেশ যেন একই পরিবার, একই পরিবারের সদস্য আমরা। আমরা একে অপরকে হৃদয় দিয়ে ভালোবাসি। একটি গ্লাস ভর্তি পানির অর্ধেক বাংলাদেশ, অর্ধেক ভারত। ওই গ্লাসের পানি কখনও ভাগ করা যাবে না। মিলেমিশে একাকার। আমাদের বন্ধনটুকুও ঠিক এমনই। হৃদয়ের আত্মার। আমাদের দুদেশের সম্পর্ক খুবই টেকসই।

আরও পড়ুন: বাংলাদেশ বিশ্বে রোল মডেল

দোরাইস্বামী বলেন, বাংলাদেশ অসাধারণ একটি দেশ। বাংলাদেশ, বাংলাদেশের মানুষকে কখনও ভুলবো না। আপনাদের কথাও সব সময় মনে রাখবো। দুদেশের সম্পর্ক দিন দিন আরও টেকসই এবং উঁচুতে পৌঁছাবে। দুদেশের মানুষের মধ্যে যে ভালোবাস, তা চিরদিনের।

অনুষ্ঠানে বিভিন্ন সংস্থার কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা