বৃটেনের নতুন রাজাকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
জাতীয়

বৃটেনের রাজাকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

সান নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্য ও নর্থ আয়ারল্যান্ডের নতুন রাজা হিসেবে সিংহাসনে আরোহণ উপলক্ষে তৃতীয় চার্লসকে বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

আরও পড়ুন : এইচএসসি পরীক্ষা শুরু ৬ নভেম্বর

বৃটিশ রাজা তৃতীয় চার্লসকে উদ্দেশ্য করে পাঠানো প্রধানমন্ত্রী স্বাক্ষরিত এক চিঠিতে তিনি বলেন, ‘আমি আস্থাবান যে আপনার দূরদর্শী রাজত্বের অধীনে, যুক্তরাজ্যের জনগণ আপনার প্রিয় মাতা প্রয়াত মহামান্য রানি দ্বিতীয় এলিজাবেথের উত্তরাধিকারের ওপর ভিত্তি করে একটি সতত-বিকাশমান ভবিষ্যৎ উপভোগ করতে থাকবে।’

প্রধানমন্ত্রী এ শুভক্ষণ উপলক্ষে দুদেশের মধ্যে বিদ্যমান চমৎকার বন্ধুত্ব ও সহযোগিতাকে আরও জোরদার করতে এবং কমনওয়েলথকে কাঙ্ক্ষিত পথে চালিত করতে চার্লসকে সর্বান্তকরণে তার সমর্থন ব্যক্ত করেন।

আরও পড়ুন : ফের বাড়ল তেলের দাম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটেনের নতুন রাজা, কুইন কনসোর্ট ক্যামিলা এবং রাজপরিবারের সদস্যদের স্বাস্থ্য, সুখ ও দীর্ঘায়ু এবং যুক্তরাজ্যের বন্ধুপ্রতীম জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস উইং।

প্রসঙ্গত, ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদে রাজত্ব করা রানি দ্বিতীয় এলিজাবেথ ৯৬ বছর বয়সে গত বৃহস্পতিবার ( ৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেলে স্কটল্যান্ডের ব্যালমোরাল প্যালেসে মৃত্যুবরণ করেন।

আরও পড়ুন : তত্ত্বাবধায়ক সরকার এখন জাদুঘরে

রানির মৃত্যুর সংবাদে বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা শোক প্রকাশ করেন। বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শোক প্রকাশ করেছেন।

বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলও শোক জানিয়েছে। একই সঙ্গে দেশে তিনদিনের (৯, ১০ ও ১১ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। রাজধানী ঢাকায় শোক বই খুলেছে ব্রিটিশ হাইকমিশন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা